Saturday, June 27, 2026

তৃতীয় টেস্টে ইংল‍্যান্ডের কাছে ইনিংস ও ৭৬ রানে হার ভারতের

Date:

Share post:

ভারত-ইংল‍্যান্ড ( india-England)তৃতীয় টেস্টে ইংল‍্যান্ডের( England) কাছে ইনিংস ও ৭৬ রানে হারল ভারতীয় দল( India Team)। এই হারের ফলে সিরিজে সমতা ফেরাল ইংরেজ বাহিনী। সিরিজের ফলাফল ১-১।

তৃতীয় টেস্টে তৃতীয় দিনে ঘুরে দাঁড়ালেও, চতুর্থ দিনে তাসের ঘরের মতন ভেঙে পড়ে ভারতের ব‍্যাটিং লাইন। চতুর্থ দিনের শুরুতেই পুজারার উইকেট হারায় ভারতীয় দল। ৯১ রানেই আউট হয়ে যান তিনি। এরপর বিরাট কোহলিকে সঙ্গ দিতে আসেন অজিঙ্কে রাহানে। তবে কোথায় কী। ৫৫ রানে আউট হয়ে যান বিরাট। মাত্র ১০ রান করেন রাহানে। ঋষভ পন্থ করেন ১। ৩০ রান করেন রবীন্দ্র জাদেজা।

ম‍্যাচ শেষে দলের হার নিয়ে বিরাট বলেন, চাপের মুখেই পড়েই দলের এই অবস্থা। এদিন বিরাট বলেন,” স্কোরবোর্ডের চাপের কাছেই মাথা নত করেছি আমরা। নিজের দল ৮০ রানের মধ্যে অল আউট হয়ে যাওয়ার পর বিপক্ষ বড় রান তুললে চাপ বাড়েই। শুক্রবার পর্যন্তও আমরা ম্যাচে ছিলাম। যতটা সম্ভব প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলাম। আমাদের কাছে একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু আজ ইংল্যান্ডের জোরে বোলাররা আমাদের উপর মারাত্মক চাপ তৈরি করেছিল। শেষ পর্যন্ত ওরা যে ফলাফল চেয়েছিল, সেটাই হল। আমরা যেমন খেলতে চেয়েছিলাম তেমন খেলতে পারিনি।”

আরও পড়ুন:ভাঙতে চলেছে এটিকে মোহনবাগানের বঙ্গ ব্রিগেড, কে হবে বাগানের দ্বিতীয় গোলরক্ষক? উঠছে প্রশ্ন

 

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...