Saturday, June 27, 2026

ভাঙতে চলেছে এটিকে মোহনবাগানের বঙ্গ ব্রিগেড, কে হবে বাগানের দ্বিতীয় গোলরক্ষক? উঠছে প্রশ্ন

Date:

Share post:

ঘর ভাঙতে শুরু করেছে এটিকে মোহনবাগানের( Atk Mohnbagan)। বলা ভালো ভাঙতে চলেছে বাগানের বঙ্গ ব্রিগেড । প্রীতম-প্রবীর-প্রণয়-অরিন্দম। বাগানের বঙ্গ ব্রিগেড। সবুজ-মেরুন সমর্থকদের নয়নের মনি। তবে চলতি মরশুমে ভাঙতে চলেছে এই বাঙালি জুটির দল। ইতিমধ্যেই এটিকে মোহনবাগান ছেড়ে বেড়িয়ে গিয়েছে প্রণয় হালদার, অরিন্দম ভট্টাচার্য। সূত্রের খবর ইস্টবেঙ্গলে সই করতে চলেছেন অরিন্দম। অপরদিকে প্রণয়ের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে লাল-হলুদ কর্তারা। এদিকে ইস্টবেঙ্গলে খেলতে আগ্রহী প্রবীর দাসও। শনিবার নিজের ক্লাব কর্তাদের সঙ্গে দীর্ঘক্ষন কথাও বলেন প্রবীর।

শনিবার এটিকে মোহনবাগান ছেড়েছেন অরিন্দম ভট্টাচার্য। অরিন্দম ছেড়ে যাওয়ায় বাগানের দ্বিতীয় গোলরক্ষক কে হবে তা নিয়ে দেখা দিয়েছে জল্পনা। কারণ সূত্রের খবর অভিলাষ পালকেও ছেড়ে দিতে চলেছে এটিকে মোহনবাগান। তবে কে হবে বাগানের দ্বিতীয় গোলরক্ষক? যা নিয়ে এখন দিয়ে উঠছে নানা প্রশ্ন।

প্রণয়, অরিন্দম বেরিয়ে যাওয়া এবং প্রবীরের অন‍্য ক্লাবে খেলার ইচ্ছে প্রকাশ, উঠছে প্রশ্ন? এটিকে মোহনবাগানে কী একের পর এক বাঙালি ফুটবলার ছেড়ে দেওয়া হচ্ছে? যা নিয়ে জোর জল্পনা কলকাতা ময়দানে।

আরও পড়ুন:ইস্টবেঙ্গলের পথে অরিন্দম ভট্টাচার্য? জল্পনা তুঙ্গে


 

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...