Saturday, June 27, 2026

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঈশানের ছবি, জানেনই না নুসরত!

Date:

Share post:

সদ্য মা হয়েছেন নুসরত জাহান (nusrat jahan) । গত বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি (new born baby) । কিন্তু এরই মধ্যে নবজাতকের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে (viral in social media) ঘোরাফেরা করছে যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে করছে ।ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের নীল পোশাক পরে রয়েছেন মা নুসরত আর তাঁর কোলে ঘুমন্ত নবজাতক। এই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই হইচই পড়ে গিয়েছে। অনেকেই ভেবেছেন সম্ভবত হাসপাতাল থেকেই ফাঁস হয়েছে নুসরত আর নবজাতকের ছবি। কিন্তু ছবিটি ভালো করে খুঁটিয়ে দেখলে বোঝা যাবে যে প্রযুক্তির কারিকুরি করা হয়েছে । আর নবজাতকের মুখটিও স্পষ্ট নয়।

 

এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি নিয়ে নুসরত কোনো মন্তব্য করতে রাজি নন। তিনি এখন ছেলে ঈশানকে নিয়ে ব্যস্ত। ঈশানের কাছে এখন মা-ই সব । তাই মাও সন্তানকে মুহূর্তের জন্যও কাছছাড়া করছেন না। একটু পরে পরেই খিদে পাচ্ছে ঈশানের । অত্যন্ত যত্নসহকারে খাইয়ে দিচ্ছেন ছেলেকে। সিস্টারদের কাছে বুঝে নিচ্ছেন কীভাবে খাওয়াতে হবে নবজাতককে। কতটা খেলে পেট ভরেছে তা বোঝা যাবে। আর মা- ছেলেকে সঙ্গ দিচ্ছেন যশ । সব মিলিয়ে নবজাতককে নিয়ে এখন তাদের সুখের পরিবার। সুখের দিন

advt 19

 

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...