Wednesday, June 24, 2026

জন ধন অ্যাকাউন্টের গ্রাহকরা এবার থেকে জীবন বিমা ও দুর্ঘটনা বিমার টাকাও পাবেন

Date:

Share post:

যাদের প্রধানমন্ত্রী জন ধন যোজনার  (Pradhan Mantri Jan Dhan Yojna) অ্যাকাউন্ট আছে তারা এবার থেকে জীবন বিমা ও দুর্ঘটনা বিমাও পাবেন।, কেন্দ্রীয় অর্থমন্ত্রক (Finance Ministry) এ কথা ঘোষণা করেছে । শনিবার অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী জন ধন যোজনার গ্রাহকদের এ বার প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনেও আনা হবে। তার ফলে কারো একটা প্রকল্পে নাম থাকলে অতিরিক্ত আরো দুটি প্রকল্পের সুবিধা পেয়ে যাবে। ব্যাঙ্কগুলিকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে জানানো হয়েছে। ফলে গ্রাহকরা সরাসরি ব্যাংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য জানতে পারবে। জন ধন একাউন্ট শুরু হয়েছিল ২০১৪ সালে ১৫ অগস্ট। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেই দেশের সমস্ত নাগরিকদের জন্য এই প্রকল্পের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বর্তমানে প্রায় ৪৩ কোটি গ্রাহক এই একাউন্টের সুবিধা ভোগ করছেন।

advt 19

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...