Saturday, June 27, 2026

যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষায় মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক চান মমতা

Date:

Share post:

করোনাকালে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস ভার্চুয়াল ভাষণ দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandopadhyay)। প্রথমে দলের কাজে ছাত্র-যুবদলের যোগদানের জন্য অভিনন্দন জানান মমতা এরপরে রাজ্যে তৃণমূল সরকারের আমলে উন্নয়নমূলক কাজের খতিয়ান দেওয়ার পাশাপাশি কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে। সেটা রক্ষা করতে সব মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক ডাকতে আগ্রহী মমতা। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, উদ্ধব ঠাকরে, অরবিন্দ কেজরিওয়ালের হেনস্থার শিকার হতে হচ্ছে।

আরও পড়ুন: জঙ্গলরাজ চলছে, সব তুলে রাখছি আমরা: বাঁধারঘাট পৌঁছে BJP-কে হুঁশিয়ারি কুণালের

এই প্রসঙ্গে তৃণমূলনেত্রী উল্লেখ করেন আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের নাম। মমতা অভিযোগ করেন, ভোটে যাতে অংশগ্রহণ না করতে পারেন, তার জন্য লালুপ্রসাদ যাদবকে জেলে বন্দি করে রাখা হয়েছিল।

টিকার শংসাপত্রে নরেন্দ্র মোদির ছবি লাগানো নিয়েও এদিন ফের কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, “যাঁরা মারা গিয়েছেন, তাঁদের শংসাপত্রেও কি আপনার ছবি দেওয়া থাকবে?” রাজ্য যখন টিকা কিনছিল, তখন তাঁর ছবি দিতে বারণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, টিকার শংসাপত্রে জাতীয় পতাকার ছবি দেওয়া হোক। জাতীয় পতাকার থেকে বড় কিছু হতে পারে না।

দেশে নির্বাচনী আইন সংশোধনের কথাও বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক দলকে চাঁদা নিতে হয়। তবে সেটা বন্ধ করে দেওয়া হোক। নির্বাচনী আইন সংশোধন করুক কেন্দ্র। সব খরচ বহন করবে নির্বাচন কমিশন। চাঁদা নিতে হবে না। “চাঁদা না নেওয়ার পক্ষে আমি। নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলির হয়ে ভোট করাক। আমরা শুধু ভাষণ দেবে”

যুক্তরাষ্ট্রীয় কাঠামো থেকে শুরু করে নির্বাচন প্রক্রিয়া সমস্ত বিষয় নিয়েই এদিন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানেও সর্বভারতীয় ক্ষেত্রে অ-বিজেপি দলগুলিকে একজোট হওয়ার বার্তা দেন তিনি।

advt 19

 

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...