Wednesday, June 24, 2026

সায়নীকে ‘টু মিনিটস ম্যাগি’ বলে তীব্র কটাক্ষ রুদ্রনীলের, পাল্টা দিলেন তৃণমূল যুব সভানেত্রী

Date:

Share post:

এবার যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে তীব্র কটাক্ষ বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। বলেন, ‘ যে কয়েকদিন আগেই তৃণমূল নেত্রীকে গালাগালি দিয়ে যুব তৃণমূলের সভানেত্রী হয়ে যেতে পারেন, এটাকে দেখেও কারও কারও টু মিনিটসে পৌঁছে যেতে পারি এদিক থেকে ওদিক। সেটাও তো হতে পারে।’

আরও পড়ুন: ইস্টবেঙ্গলের পথে অরিন্দম ভট্টাচার্য? জল্পনা তুঙ্গে

এর পাল্টা জবাব দিয়েছেন সায়নী। বলেছেন, ‘আমি এখন এতটাই ঊর্ধ্বে চলে গিয়েছি যে, রুদ্রনীল ঘোষের মতো ব্যক্তি কী বললেন তাতে কিছু এসে যায় না। রুদ্রনীল ঘোষ বরং এক কাজ করতে পারেন, প্রতিদিন সকালে উঠে সায়নী ঘোষের নাম তিন বার জপ করতে পারেন তাতে তিনি কিছুটা হলেও ফুটেজ পেতে পারেন।’

আরও পড়ুন: জন ধন অ্যাকাউন্টের গ্রাহকরা এবার থেকে জীবন বিমা ও দুর্ঘটনা বিমার টাকাও পাবেন

একইসঙ্গে এবার বিজেপির বেসুরোদেরও নিশানা করলেন রুদ্রনীল। নাম না করে অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়, রুপা ভট্টাচার্য থেকে শুরু করে রিমঝিম মিত্রকে নিশানা করেন তিনি। সম্প্রতিক রিমঝিমকে বলতে শোনা যায়, ‘সম্মান সকলেই আশা করেন, সেটুকুও যদি না পান তাহলে কিছু বলার নেই’। এর পাল্টা রুদ্রনীল বলেন, ‘অনেকেই রসিয়ে ভালো রান্না পছন্দ করেন। আর ভালো রান্না করতে সময় লাগে। অধৈর্য হয়ে গেলে হয় না। আবার অনেকেই টু মিনিটস ম্যাগি এটাও পছন্দ করেন, যাতে স্বাদ কম, পুষ্টি কম কিন্তু দু’মিনিটেই হয়ে যায়।’

advt 19

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...