Saturday, June 20, 2026

শিয়ালদহ-বনগাঁ শাখার রেল লাইনে ধস, বন্ধ ট্রেন চলাচল

Date:

Share post:

শিয়ালদহ-বনগাঁ শাখার রেল লাইনে ধস নামল । শনিবার সকালে শিয়ালদহ-বনগাঁ শাখার গুমা ২৩ নম্বর রেলগেট পার্শ্ববর্তী এলাকায় হঠাৎই রেললাইনের নিচের মাটি সরে যায়।ধস নামার কারণে আপ শিয়ালদা বনগাঁ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয় ওই লাইনে। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় হাবরা জিআরপির আধিকারিকেরা। রেল লাইন ঠিক করতে কাজে নামেন কর্মীরা।

আরও পড়ুন – আফগানিস্তান থেকে দেশে ফেরানো হয়েছে ৫৫০ জনকে, নাগরিকদের ফেরানোর আশ্বাস ভারত-আমেরিকার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শনিবার সকালে ওই এলাকায় বিদ্যাধরী খাল সংলগ্ন রেল লাইনের নিচে ধস নামতে দেখেন স্থানীয়রা। তারপরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকেরা। জোর কদমে চলে সেই ধস মেরামতের কাজ।এখনও বন্ধ ট্রেন চলাচল। ঘটনাস্থলে রয়েছেন রেল আধিকারিক ও হাবড়া জিআরপির আধিকারিকরা। লাইন মেরামতি না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা যাবে না বলে জানিয়ে দিয়েছে রেল। এর ফলে দুর্ভোগে পরেন শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেন যাত্রীরা।

advt 19

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...