Friday, June 26, 2026

তালিবান ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চায়! কারণ কী?

Date:

Share post:

ভয়াবহ পরিস্থিতি আফগানিস্থানে। সে দেশে বেশিরভাগ অংশই এখন তালিবান গ্রাসে। এই পরিস্থিতিতে ভারত-আমেরিকা আশ্বাস দিয়েছেন নাগরিকদের ফিরিয়ে নিয়ে আসা হবে দেশে। এমতাবস্থায় ভারতসহ আঞ্চলিক প্রতিটি দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চায় তালিবান। তালেবান জঙ্গি সংগঠনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সাক্ষাৎকারে একথা জানিয়েছে।

আরও পড়ুন: আফগানিস্তান থেকে দেশে ফেরানো হয়েছে ৫৫০ জনকে, নাগরিকদের ফেরানোর আশ্বাস ভারত-আমেরিকার

মুজাহিদ বলেছে, ভারত এই অঞ্চলের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের সঙ্গে আমরা ভালো সম্পর্ক বজায় রাখতে চাই। আমরা চাই আফগানিস্তানের মানুষের স্বার্থে ভারতও তাদের নীতিগত অবস্থান বদল করুক। তালিবান কাবুলের দখল নেওয়ার পর থেকেই আফগানিস্তান জঙ্গিদের আঁতুড়ঘর হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছে দিল্লি।

আরও পড়ুন: তদারকি সরকারের গ্রহণযোগ্যতা বাড়াতে তাজিক, উজবেক, হাজারার মতো জনগোষ্ঠীর প্রতিনিধিদের চাইছে তালিবান!

তালেবান জঙ্গি সংগঠনের নেতা জানিয়েছে, আমরা আগেও বলেছি, আবারও বলছি অন্য কোনও দেশের বিরুদ্ধে আমাদের দেশের মাটি আমরা ব্যবহার করতে দেবো না। আমাদের নীতি অত্যন্ত পরিষ্কার। স্পষ্ট কথায় মুজাহিদ বুঝিয়ে দিয়েছে, কাশ্মীরে লস্কর, জয়েশের মত সংগঠনকে মদত দেওয়া হবে না।
advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...