Tuesday, June 23, 2026

বিজেপি-শাসিত রাজ্য ছিনিয়ে আনবে তৃণমূল, পারলে আটকে দেখাক: চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

বিজেপি-শাসিত রাজ্য ছিনিয়ে আনবে তৃণমূল, পারলে আটকে দেখাক- তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে এই ভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। শনিবার, অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay ) আগে বক্তব্য রাখতে ওঠেন অভিষেক। একের পর এক ইস্যুতে বিজেপিকে (Bjp) তীব্র নিশানা করেন তিনি। আগামী দিনে ত্রিপুরাই (Tripura) যে তৃণমূলের লক্ষ্য এদিন ফের সেকথা বুঝিয়ে দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্যান্য বিজেপিশাসিত রাজ্যেও পদ্ম শিবিরকে কড়া চ্যালেঞ্জ জানাবে তৃণমূল- সাফ জানিয়ে দেন অভিষেক।

আরও পড়ুন: “দেশ বাঁচাবে মমতা” স্লোগানে রাজ্যজুড়ে পালিত TMCP প্রতিষ্ঠা দিবস

ত্রিপুরায় সংগঠন মজবুত করতে শুরু করেছে তৃণমূল। আর তাতেই বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে বলে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ছাত্র-যুবদের নিয়ে লড়াই চলবে”। এরপরেই এজেন্সি দিয়ে ভয় দেখানোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান অভিষেক। তিনি বলেন, “যাঁরা ভাবছেন ইডি-সিবিআইয়ের হুমকি দিয়ে দমিয়ে রাখবে, তাঁদের বলছি যত এসব করবেন, তত আমরা আমাদের লক্ষ্যে এগিয়ে যাব। ইডি-সিবিআই (Ed-Cbi) দিয়ে ধমক-চমক দিয়ে কাজ হবে না।  কারও সাহস থাকলে তৃণমূলকে রুখে দেখাক”।

তৃণমূল সাংসদ বলেন, “অমিত শাহকে (Amit Shah) চ্যালেঞ্জ জানাচ্ছি। পারলে থামিয়ে দেখান। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ত্রিপুরায় লড়াই শুরু হয়েছে। সেখানে সরকারও আমরাই গড়ব”। যতদিন না পর্যন্ত বিজেপিকে উৎখাত করা হচ্ছে, ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই জারি থাকবে- বার্তা অভিষেকের।

advt 19

 

Related articles

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...