Monday, April 6, 2026

এবার ভুয়ো সাংবাদিক ধরতে কড়া পদক্ষেপ হাইকোর্টের, প্রেস কাউন্সিল গঠনের নির্দেশ

Date:

Share post:

এবার ভুয়ো সাংবাদিক ধরতে মাদ্রাজ হাইকোর্টের কড়া পদক্ষেপ। তামিলনাড়ু সরকারকে প্রেস কাউন্সিল গঠনের নির্দেশ দিল আদালত।

কাদের নিয়ে গঠন করা হবে এই প্রেস কাউন্সিল?
নির্দেশিকায় বলা হয়েছে, সুপ্রিম কোর্ট বা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, অভিজ্ঞ সাংবাদিক, সরকারি ও পুলিশ আধিকারিকদের নিয়ে প্রেস কাউন্সিল গঠন করা হবে।

প্রেস কাউন্সিলের উপর কী কী দায়িত্ব থাকছে?

১) মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দিয়েছে, তামিলনাড়ুর যেকোনও প্রেস ক্লাব, সাংবাদিক সংগঠনকে স্বীকৃত করার দায়ভার প্রেস কাউন্সিলবের উপর।

২) সংগঠনগুলির অন্দরের ম্যানেজমেন্টও নির্ধারিত হবে প্রেস কাউন্সিল দ্বারাই।

আরও পড়ুন: মাদককাণ্ডে এবার গ্রেফতার জনপ্রিয় বলিউড অভিনেতা আরমান কোহলি

৩) সাংবাদিকদের গণপরিবহনে ছাড় বা অন্যান্য সুবিধা এবার সরাসরি রাজ্য সরকার নয়, বরং তার জন্য অনুমতি নিতে হবে প্রেস কাউন্সিলের থেকেই।

৪) ভুয়ো সাংবাদিক ধরা পড়লে তার কড়া শাস্তির ব্যবস্থা করবে কাউন্সিল। প্রয়োজনে সংবাদমাধ্যমগুলিকে তলব করার অনুমতিও থাকছে কাউন্সিলের উপর।

করোনাকালে গাড়ির সামনে প্রেস স্টিকার লাগিয়ে বহু ভুয়ো সাংবাদিকে ঘুরতে দেখা গিয়েছে। হাতেনাতে ধরাও পড়েছে। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে ধৃতদের কেউ কেউ আবার বড় অপরাধের সঙ্গে জড়িত। এমন পর্যবেক্ষণ বিচারপতি এন কিরুবাকরণ ও পি ভেলমুরুগণের ডিভিশন বেঞ্চের।

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...