Friday, June 12, 2026

মাঠে নামলো না এটিকে মোহনবাগান, মঙ্গলবার অনিশ্চিত এসসি ইস্টবেঙ্গল, ক্ষুব্ধ আইএফএ

Date:

Share post:

জল্পনাই সত‍্যি হল। বলা ভালো যা সম্ভাবনা ছিল তেমনই হতে চলেছে শেষ পর্যন্ত। রবিবার কলকাতা লিগে( Klkata League) মাঠে নামলো না এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)। সম্ভাবনা যা বাগান ব্রিগেডের পর, এবার এসসি ইস্টবেঙ্গলেরও ( Sc eastbengal) কলকাতা লিগে খেলা সম্ভব কম। ফলে দুই প্রধানকে ছাড়াই চলতি বছর আয়োজিত কলকাতা লিগ। যার ফলে করোনাকালে কলকাতা ময়দানে ঘরোয়া লিগের আকর্ষণ একেবারেই ফিকে।

সূচি অনুযায়ী রবিবার কলকাতা লিগে মাঠে নামার কথা ছিল এটিকে মোহনবাগানের।  কল্যাণীতে তাদের প্রতিপক্ষ ছিল জর্জ টেলিগ্রাফ। কিন্তু এদিন মাঠে নামলো না বাগান ব্রিগেড। ম‍্যাচ কমিশনার এবং রেফারি জর্জ টেলিগ্রাফকে নিয়ে ম্যাচ শুরু হওয়ার নির্ধারিত সময়ের পর ১৫ মিনিট অপেক্ষা করে। তারপর মাঠ ছাড়েন সকলেই। এরপরই ঠিক হয় ম্যাচ কমিশনার গোটা বিষয়টি লিগ কমিটিকে পাঠাবে। সেই রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে লিগ কমিটি।

দল না নামানো নিয়ে এটিকে মোহনবাগানের এক কর্তা বলেন,”ফুটবলার না থাকায় আমরা খেলতে পারছি না। সেটা আমরা আগেই আইএফএকে জানিয়ে দিয়েছিলাম। শনিবার রাতেও আমরা চিঠি পাঠিয়েছি। ফুটবলারদের মধ্যে অনেকেই জাতীয় দলের শিবিরে রয়েছেন। এএফসি কাপের পরের রাউন্ডেও খেলতে যাবে দল। তাই আমরা যোগ দিতে পারছি না কলকাতা লিগে।”

তবে এই বিষয়টি সহজে মেনে নিতে পারছে না আইএফএ। এটিকে মোহনবাগান কর্তাদের আচরণে ক্ষুব্ধ আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। তিনি বললেন, “এ ভাবে চলতে থাকলে বাংলার ফুটবলের ক্ষতি হবে। এটা বুঝতে হবে দুই প্রধানকেই। ভবিষ্যতে দুই প্রধানকে আইএফএ-র দ্বারস্থ হতে হবে। তখন সমস্যায় পড়তে হতে পারে দুই ক্লাবকে।”

এদিকে সূচি অনুযায়ী মঙ্গলবার কলকাতা লিগে লাল-হলুদের প্রথম ম্যাচ। কিন্তু পরিস্থিতি যা, তাতে ঘরোয়া লিগে খেলার সম্ভাবনা নেই এসসি ইস্টবেঙ্গলের।

আরও পড়ুন:ব্রোঞ্জ পদক জয়ী বিনোদ কুমারকে শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ‍্যমন্ত্রীর

 

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...