Saturday, April 4, 2026

ফের জ্যাভলিন, বিশ্বরেকর্ড গড়ে টোকিও প্যারা অলিম্পিকে সোনা জয় সুমিতের

Date:

Share post:

ট্র্যাক এন্ড ফিল্ডে সত্যিই সোনার সময় চলছে ভারতের। সোমবার টোকিও প্যারিলিম্পিক্সে(paralympics) একদিনে দু’টি সোনার পদক এল ভারতের(India) ঝুলিতে। সকালে ১০ মিটার প্যারা শ্যুটিংয়ে অবনী লেখারার পর, বিকেলে এবার জ্যাভলিন থ্রোয়ের(javelin throw) F64 বিভাগে সোনা জিতলেন সুমিত আন্তিল(Sumit Antil)। পাশাপাশি বিশ্বরেকর্ড(world record) গড়ে ভারতকে গর্বিত করলেন তিনি।

গত ৭ অগাস্ট টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। এবার সেই টোকিওতেই প্যারালিম্পিক্সের জ্যাভলিন থ্রোয়ে নীরজের ২৩ দিন পর সোনা জিতলেন সুমিত। জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে সোনা জেতার পথে দুবার বিশ্বরেকর্ড গড়েন সুমিত। দ্বিতীয় বারের চেষ্টাতে ছোঁড়েন ৬৮.০৮ মিটার। তার পর নিজের সেই বিশ্বরেকর্ড ভেঙে পঞ্চমবারের চেষ্টায় ছোঁড়েন ৬৮.৫৫ মিটার। টোকিও প্যারালিম্পিকে কয়েক মিনিটের ব্যবধানে নিজের গড়া বিশ্ব রেকর্ডই তিনবার ভেঙে ফেললেন সুমিত। নীরজ চোপড়ার মত সুমিত আন্তিলও হরিয়ানার বাসিন্দা।

আরও পড়ুন:টোকিও প্যারালিম্পিক্সে ভারতের প্রথম সোনা, শ্যুটিংয়ে বিশ্বরেকর্ড অবনী লেখারার

সোনার ছেলে সুমিতের সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। এদিন টুইট করে তাঁকে অভিনন্দন বার্তা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ক্রীড়া জগতের তারকারা।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...