Wednesday, June 24, 2026

ট্যাংরার বৈশালীতে বিস্ফোরণে ভাঙল বাড়ি, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

ট্যাংরার (Tanga) বৈশালীতে একতলা বাড়িতে হঠাৎ বিস্ফোরণ। বাড়ির বেশ কিছুটা অংশ ভেঙে পড়ে। হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে পুলিশ (Police) ও ফরেনসিক দল (Forensic)। আশপাশের আরও কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

যে বাড়িটির ছাদ উড়ে গিয়েছে, সেই বাড়ির মালিকের দাবি, গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) ফেটে বিস্ফোরণ হয়েছে। যদিও গ্যাস সিলিন্ডার অক্ষত রয়েছে বলেই দেখা গিয়েছে। তাই কী কারণে এই বিস্ফোরণ তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

 

সকাল তখন সাড়ে নটা নাগাদ বিকট শব্দ শোনেন স্থানীয়রা। তাঁরা দেখেন, নিমাই দাসের বাড়ির চাল ভেঙে পড়েছে। ইটের দেওয়ালও ভেঙে মাটিতে পড়ে আছে। শুধু তাই নয়, কলোনি এলাকা হওয়ায় আশপাশে থাকা আরও ৫-৬ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- ত্রিপুরায় আহত তৃণমূল কর্মীকে দেখতে এসএসকেএমে অভিষেক

advt 19

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...