Friday, June 19, 2026

ত্রিপুরায় আহত তৃণমূল কর্মীকে দেখতে এসএসকেএমে অভিষেক

Date:

Share post:

আগরতলায় (Agartala) আক্রান্ত টিএমসিপি (TMCP) সদস্য শুভঙ্কর দেবকে দেখতে এসএসকেএমে (SSKM Hospital) গেলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সংবাদমাধ্যমের কাছে মুখ না খুললেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন আহত তৃণমূল কর্মী ।সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।
২৮ অগাস্ট টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস পালন করতে গিয়ে হামলার শিকার হন শুভঙ্কররা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিয়ে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় কলকাতায়।
আগরতলা জিবি হাসপাতালে প্রথমে শুভঙ্করের চিকিৎসা চললেও, আঘাত বেশি থাকার কারণে তাঁকে কলকাতায় আনার সিদ্ধান্ত নেয় তৃণমূল। অভিযোগ উঠেছে, বাঁধারঘাটে তৃণমূলের যোগদান পর্বকে ঘিরে মইদুল ইসলামের বাড়িতে হামলা চালায় বিজেপি শিবির। তাঁর বাড়িতে হামলা করে সেখানে থাকা চেয়ার টেবিল ভাঙচুরের অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। সেইসঙ্গে গোটা বাড়ি লণ্ডভন্ড করে দেওয়ার পাশাপাশি মইদুল ইসলামের হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

advt 19

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...