Tuesday, March 24, 2026

সুপ্রিম কোর্টে প্রথমবার, ৩ মহিলা বিচারপতি সহ শপথ নিলেন ৯ জন

Date:

Share post:

দেশের শীর্ষ আদালতে(Supreme Court) আজ এক নয়া ইতিহাস তৈরি হলো। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমণের উপস্থিতিতে ৩ মহিলা বিচারপতি সহ মোট ৯ বিচারপতি শপথ নিলেন। সুপ্রিম কোর্টের অ্যাডিশনার বিল্ডিং কমপ্লেক্সের অডিটোরিয়ামে সম্পন্ন হলো এই শপথ গ্রহণ অনুষ্ঠান। সুপ্রিম কোর্টের বিচারপতি(justice) হিসেবে আজ শপথ নিয়েছেন(oath ceremony), কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি এএস ওকা, বিচারপতি বিভি নাগারত্ন, তেলেঙ্গনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিমা কোহলি, গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি বিক্রম নাথ, সিকিমের প্রধান বিচারপতি জেকে মহেশ্বরী, কেরল হাইকোর্টের বিচারপতি সিটি রবিকুমার, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এমএম সুন্দ্রেশ, গুজরাট হাইকোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী ও আইনজীবী এস নরসিমহা।

আরও পড়ুন:নিরাপত্তা পরিষদের প্রস্তাব থেকে উধাও ‘তালিবান’: মোদিকে তীব্র কটাক্ষ কৃশানুর

সাধারণত প্রধান বিচারপতির ঘরেই শপথ নিয়ে থাকেন নতুন বিচারপতিরা। এর আগে কখনও এ ভাবে একসঙ্গে নতুন বিচারপতিরা শপথ নেননি। তাই এ দিনের শপথ গ্রহণ অনুষ্ঠান নজিরবিহীন ৷ এ দিন ৯ বিচারপতি শপথ নেওয়ায় সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে ৩৩। মোট ৩৪ বিচারপতি পদ রয়েছে দেশের শীর্ষ আদালতে। অর্থাৎ একটি পদ খালি রয়েছে এখনও।

advt 19

 

Related articles

ED অধিকারিকদের মৌলিক অধিকার কতটা: আইপ্যাক মামলায় প্রশ্নোত্তর-জট সুপ্রিম কোর্টে

রাজনৈতিক পথ নির্ধারক সংস্থা আইপ্যাকের কর্ণধার ও আইপ্যাক দফতরে ঢুকে নির্বাচনের আগে দলীয় তথ্য সারনোয় অভিযুক্ত হয়েছিল কেন্দ্রীয়...

BLA 2-দের রাতে ফোন করে টাকা অফার বিজেপির! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

”কমিশনকে দেওয়া তৃণমূলের লিস্ট চলে গিয়েছে বিজেপির হাতে! BLA 2-দের রাতে ফোন করে টাকা দিতে চাইছে গেরুয়া শিবির!”-...

এত অল্প সময়ে কীভাবে এডজুডিকেশন-সমস্যার সমাধান হবে! প্রশ্ন বিচারপতি বাগচির

হাতে মাত্র ২৯ দিন। এখনও ৩১ লক্ষের বেশি ভোটারদের নাম 'বিচারাধীন'। এত কম সময়ে কীভাবে এত বেশি নামের...

পরকীয়ার জের! পার্লারে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী কাশ্মীরী যুবক

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বিউটি পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী যুবক। দক্ষিণ কলকাতার গড়িয়ায় (Garia) দিনদুপুরে এই...