Tuesday, March 31, 2026

২০০ কোটির আর্থিক তছরূপের মামলায় ফাঁসলেন বলিউডের জ্যাকলিন ফার্নান্ডেজ!

Date:

Share post:

২০০ কোটির আর্থিক তছরূপের মামলায় ফাঁসলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। গতকাল, সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দফতরে প্রায় ৫ ঘণ্টার ম্যারাথন জেরা চলল জ্যাকলিনকে নিয়ে। রেকর্ড করা হয় অভিনেত্রীর স্টেটমেন্ট।

জানা গিয়েছে, সুকেশ চন্দ্রশেখর নামে এক ব্যক্তি অভিনেত্রীর থেকে এই টাকা নিয়েছেন। জ্যাকলিন ফার্নান্ডেজ সুকেশ চন্দ্রশেখর এবং তাঁর প্রেমিকা লীনা পালের কথায় ফেঁসে গিয়ে খুইয়েছেন বড় অঙ্কের টাকা। জানা গিয়েছে, জেলে বসেই এই কাজ চালাচ্ছিল সুকেশ। সে এখন রোহিনী জেলে আছে। ইডি সূত্রে খবর, বিগত বেশ কয়েক বছর ধরে সুকেশ এই প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছে। তাঁর নামে একাধিকবার এফআইআর দায়ের করা হয়েছে। গত ২৪ অগাস্ট চেন্নাইয়ে সুকেশের একটি ফ্ল্যাট, নগদ ৮২.৫ লক্ষ টাকা এবং ১২টিরও বেশি গাড়ি বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: বিপ্লবের মন্ত্রিসভায় ব্রাত্য সুদীপ ও তাঁর ঘনিষ্ঠরা, বাড়ছে তৃণমূল যোগের জল্পনা

দিল্লির এক ব্যবসায়ী সুকেশের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ করেন, এক বছরে তাঁর ২০০ কোটি টাকা তুলে নিয়েছে সুকেশ চন্দ্রশেখর। সেই সূত্রেই জ্যাকলিন ফার্নান্ডেজের সাক্ষ্য নিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। অভিনেত্রী জ্যাকলিনের প্রেমিকও এক ব্যবসায়ী। তিনি দক্ষিণ ভারতের বাসিন্দা। সম্প্রতি একটি বাংলো কিনেছিলেন অভিনেত্রী, সেই সূত্রেই জ্যাকলিনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

advt 19

 

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...