Saturday, June 27, 2026

ভ্যাকসিন ইস্যুতে আরও কড়া হয়ে একগুচ্ছ নির্দেশ নবান্নের, কুপন ছাড়া টিকা নয়

Date:

Share post:

করোনা ভ্যাকসিন নিয়ে শুরু থেকেই জটিলতা। সেখান থেকে বিতর্ক। সেই বিতর্ক থেকে বিক্ষোভ। বিশৃঙ্খলা। অশান্তি।এবার তাই ভ্যাকসিন নিয়ে কড়া মনোভাব নিলো রাজ্য সরকার। এই সমস্যার সমাধানে আজ, মঙ্গলবার নবান্নে বিভিন্ন জেলার জেলা শাসক, পুলিশ সুপার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে করেন মুখ্যসচিব। যেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বৈধ কুপন ছাড়া কেউ টিকা পাবেন না।

ভার্চুয়াল বৈঠক থেকে উঠে এসেছে যে বিষয়গুলি

(১) পর্যাপ্ত জায়গা, বড় মাঠ-সহ স্কুল ভবনে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

(২) ভিড় ঠেকাতে প্রয়োজনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে হবে।

আরও পড়ুন-দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে বাদ মহাশ্বেতা দেবীর গল্প, রাজনৈতিক অভিসন্ধি দেখছেন অধ্যাপকরা

(৩) টিকা দেওয়ার আগে স্বাস্থ্যকর্মী বা আইসিডিএস কর্মীদের মাধ্যমে কুপন বিলি করতে হবে।

(৪) বৈধ কুপন দেখিয়েই টিকা দিতে হবে। কুপন ছাড়া টিকা দেওয়া যাবে না।

(৫) কুপন দিতে হবে টিকাকরণের নূন্যতম ১ থেকে ২ দিন আগে।

(৬) ভ্যাকসিন দেওয়ার জায়গা ঠিক করার জন্য টাস্কফোর্স তৈরি করতে হবে।

(৭) নিজের এলাকায় ভ্যাকসিন শিবির সম্পর্কে খোঁজ রাখতে হবে সংশ্লিষ্ট থানাকে। কোথায় ভ্যাকসিন ক্যাম্প হচ্ছে তার নথি রাখতে হবে।

(৮) দুয়ারে সরকারের ক্যাম্পের মতো ভ্যাকিসন বুথও চিহ্নিত করতে হবে।

advt 19

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...