Monday, March 30, 2026

রাজ্যজুড়ে আজ কমপক্ষে ২৫০০ পেট্রল পাম্প বন্ধ , ভোগান্তি চরমে

Date:

Share post:

আজ মঙ্গলবার ৩১ অগাস্ট রাজ্যের পেট্রল পাম্পগুলিতে (petrol pump) তেল বেচাকেনা বন্ধ রাখা হয়েছে । ফলে আজ রাজ্যজুড়ে গাড়ির জ্বালানি পাওয়া যাবে না । ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত তিন দফা দাবিতে ‘নো সেল, নো পারচেস,’ (no sale no purchase day) দিবস হিসেবে এই দিনটি পালন করা হবে। জানা গিয়েছে তিনটি কারণে আজ পেট্রল-ডিজেল কেনাকাটা বন্ধ থাকছে। প্রথমত, তেল কোম্পানিগুলির দেওয়া পেট্রলের মধ্যে ইথালনের মাত্রা বেশি থাকছে। ফলে ট্যাঙ্কের মধ্যে থাকা জলের সঙ্গে পেট্রল মিশে যাচ্ছে। আর সেই কারণে ক্রেতারা পেট্রোল পাম্পে এসে বারবার অভিযোগ করছেন পেট্রলে জল মেশানো হচ্ছে। বর্ষায় জোলো- স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় এই সমস্যা আরও বেড়েছে। তাই তেল কোম্পানিগুলিকে ইথালনের মাত্রা সঠিক রাখতে হবে। দ্বিতীয়ত, পেট্রোল পাম্প মালিকদের অভিযোগ পেট্রলের পরিমাপ ঠিক থাকছে না। তাই এখন থেকে ফ্লো মিটারে পেট্রল দিতে হবে। এছাড়া পাম্প মালিকদের তেল বিক্রির কমিশন বাড়ানোর দাবিও করেছেন পেট্রল পাম্পের মালিকরা। এই তিন দফা দাবি না মেটাতেই একদিন পেট্রোল পাম্পে বেচাকেনা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নেওয়া হয়েছে ফলে চলতি সপ্তাহের শুরুতেই রাজ্যজুড়ে প্রায় ২৫০০ পেট্রল পাম্প বন্ধ থাকছে । স্বাভাবিকভাবেই তেলের জোগানে টান দেখা দেবে। যদিও সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে জরুরী পরিষেবার জন্য জোগান ঠিক রাখা হয়েছে।

advt 19

Related articles

ট্রেন থেকে ঘাটাল মাস্টার প্ল্যান: বঞ্চনার খতিয়ান পাঁশকুড়ায় পেশ মমতার

রাজ্যের ক্ষমতায় থাকার আগে থেকেই রাজ্যের মানুষের জন্য দিল্লি থেকে পরিষেবার কাজ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার...

চরম আঘাত! থেমে গেল রাহুলের ‘সহজ কথা’

নিজের ছেলে সহজের নামেই এক অন্যরকম আড্ডার মঞ্চ তৈরি করেছিলেন অভিনেতা ও সঞ্চালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday...

দুর্ঘটনা না কি গাফিলতি? রাহুলের রহস্যমৃত্যুর তদন্তের দাবিতে সরব টলিউডের সহযোদ্ধারা

শুটিং চলছিল, ক্যামেরা অন, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল দুর্ঘটনা। সমুদ্রে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয়...

রাহুলের ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি-নোনা জল, সঙ্গে থাকা নায়িকা সুস্থ! কী লুকনো হচ্ছে? উঠছে প্রশ্ন

জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। ফুসফুস ও পাকস্থলির ভিতরে অস্বাভাবিক পরিমাণে বালি...