Thursday, June 25, 2026

ভোট পরবর্তী হিংসা মামলা: সিট কাজ করছে না জানি, মন্তব্য হাইকোর্টের, হতে পারে পদক্ষেপ

Date:

Share post:

ভোট পরবর্তী হিংসার তদন্তে সিট কোথায়? এই অভিযোগ তুলেছিলেন মামলাকারীদের একাংশ। এনিয়ে হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। এবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানিয়েছেন, ‘রাজ্য সরকারের গঠিত সিট যে কাজ করছে না, তা নিয়ে আমরা ওয়াকিবহাল। এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।‘

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এই মন্তব্যের কার্যত শোরগোল পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। মামলাকারীদের আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় নতুন মামলার আর্জিও জানিয়েছেন।

আরও দেখুন: দিলীপ বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান তৃণমূলের লোক দেখানো, পাল্টা দিলেন কুণাল

চলতি মাসের ১৯ তারিখ ভোট-পরবর্তী হিংসা মামলায় রায় দিয়েছিল হাইকোর্ট। জানিয়েছিল, খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর মতো গুরুতর ঘটনার ক্ষেত্রে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অন্যদিকে ভাঙচুর, আগুন, মারধর, ঘরছাড়া করার মতো অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্ত করবে স্পেশাল ইনভেস্টিগেশন টিম অর্থাৎ সিট। সিবিআই ও সিট, দুই তদন্তকারী দলকেই ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত।
মামলাকারীদের একাংশের অভিযোগ, কীভাবে ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেবে সিট? এখনও কেন বিজ্ঞপ্তি জারি করল না সরকার? এই প্রশ্ন তুলে মঙ্গলবারই মামলাকারীরা আদালত অবমাননার রুল জারির আবেদন করেন হাইকোর্টে।

অন্যদিকে, রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্তে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও কোচবিহারের শীতলকুচির ২টি ঘটনায় এফআইআর দায়ের করল সিবিআই। এই নিয়ে মোট এফআইআর-এর সংখ্যা হল ৩১।

advt 19

 

Related articles

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...