Saturday, March 28, 2026

ছাত্রবিক্ষোভ অব্যাহত বিশ্বভারতীতে, মিছিলে যোগ দিলেন ঐশী

Date:

Share post:

তিন ছাত্রকে বহিষ্কারের প্রতিবাদে মঙ্গলবারও অব্যাহত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিক্ষোভ। আজ, সেন্ট্রাল অফিসের বলাকা গেটেরও সামনেও বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। এদিন বোলপুর স্টেশন থেকে উপাচার্যের বাসভবন পর্যন্ত মিছিল করবে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। সেই মিছিলে উপস্থিত থাকার কথা ঐশী ঘোষ, বাদশা মৈত্রের।

আরও পড়ুন: রাজ্যজুড়ে আজ কমপক্ষে ২৫০০ পেট্রল পাম্প বন্ধ , ভোগান্তি চরমে

গতকাল উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির মূল গেটে ব্যানার লাগানোকে করে নিরাপত্তারক্ষীদের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধ্বস্তি লাগে। অভিযোগ সেসময় নিরাপত্তারক্ষীরা বিশ্বভারতীর দুই ছাত্রীকে শ্লীলতাহানি করেছে। এনিয়ে সায়নী চক্রবর্তী এবং শ্রেয়া চক্রবর্তী নামের দুই ছাত্রী সোমবার রাতে অনলাইনে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের কপি পাঠানো হয়েছে বীরভূমের পুলিশ সুপার এবং জেলাশাসককেও। তাঁদের অভিযোগ, উপাচার্যের মদতেই শ্লীলতাহানি করেছেন নিরাপত্তারক্ষীরা। মহিলা নিরাপত্তারক্ষী উপস্থিত থাকা সত্ত্বেও ছাত্রীদের আটকানোর চেষ্টা করেছে পুরুষ নিরাপত্তারক্ষীরা।

এদিন আন্দোলনের শুরুতেই সেন্ট্রাল অফিসের বলাকা গেট বন্ধ করে দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। গেট বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ আবাসিক ও বিশ্বভারতীর অধ্যাপক এবং কর্মীরা।

advt 19

Related articles

সংক্রমণে আক্রান্ত সাবা, কাজ ফেলে হাসপাতালে শয্যাশায়ী প্রেমিকার পাশে হৃতিক

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা হৃতিক রোশনের (Hrithik Roshan) প্রেমিকা সাবা আজাদ(Saba Azad) । ভয়ংকর সংক্রমণে...

তৃণমূলের অভিযোগ! চাপে পড়ে বিজেপি নেত্রীর স্বামীকে পুলিশ পর্যবেক্ষক থেকে সরাল কমিশন, বদল আরও ৫ জন

মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহারের বিজেপি (BJP) নেত্রীর স্বামীকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল শাসকদল...

বিজেপি করেছে: রঘুনাথগঞ্জের অশান্তিতে সরাসরি আক্রমণ মমতার

শান্তিপূর্ণ রামনবমী পালন ভেস্তে দেওয়ার বহু চক্রান্ত বিভিন্নভাবে রাজ্যে হয়েছে। তবে মুর্শিদাবাদে স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে চক্রান্ত করে...

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...