Saturday, April 11, 2026

বচসার জেরে অ্যাসিড হামলা খাস কলকাতায়, আহত ৪

Date:

Share post:

আবার অ্যাসিড হামলা কলকাতায়। আহত হয়েছেন ৪ জন। ঘটনাটি ঘটেছে আনন্দপুরের রেল কলোনি এলাকায়। এলাকার বাসিন্দাদের দাবি, গৌতম মিত্র ও তার পরিবারের লোকজন বাড়িতে না থাকলে তাঁর মেয়ে তার বন্ধুকে বাড়িতে নিয়ে আসে। এতে পরিবেশ নষ্ট হচ্ছে। অভিযোগ, ওই কথা শুনেই প্রচণ্ড রেগে যান গৌতম ও তার স্ত্রী সঞ্চালিকা মিত্র। এনিয়ে দুপক্ষের মধ্যে প্রবল বচসা শুরু হয়ে যায়।

আরও পড়ুন-বজ্রপাতের হাত থেকে রক্ষা করবে ‘ছাতা’! এই মডেল তৈরি তাক লাগিয়ে দিয়েছে ষষ্ঠ শ্রেণীর এই ছাত্র

ওই বচসা শুনে গৌতমের বাড়ির সামনে জড়ো হন আরও অনেক প্রতিবেশীরা। অভিযোগ, এর মধ্যেই ঘর থেকে অ্যাসিড নিয়ে এসে প্রতিবেশীদের দিকে ছুঁড়ে দেন। এতেই জখম হন ৪ জন। গীতা চৌধুরী নামে এক মহিলার চোখে অ্যাসিড লেগেছে, স্বপ্না মণ্ডল ও ঝর্ণা হালদার নামে ২ মহিলার পিঠে অ্যাসিড লেগেছে। রাখী দাস নামে আরও একজনও ওই হামলায় গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন-চাঞ্চল্যকর অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে! নিশীথের নির্দেশে বোমা তৈরি করে হত হামলা

এই ঘটনার পরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যেই প্রেমিক-প্রেমিকা সহ ৪ অভিযুক্তকে আটক করেছে তারা। আহতদের ভর্তি করা হয়েছে কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে।

advt 19

 

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...