Thursday, June 25, 2026

“ভোট পরবর্তী হিংসা” মামলায় হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দরজায় রাজ্য

Date:

Share post:

বাংলায় “ভোট পরবর্তী হিংসা” মামলা এবার গড়াল সুপ্রিম কোর্টের দরজায়। সম্প্রতি এই মামলার তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর উচ্চ আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে গেল পশ্চিমবঙ্গে সরকার। বুধবার সেই পিটিশন সুপ্রিম কোর্টে জমা পড়ছে। রাজ্যের দাবি, সিবিআইয়ের কাছ থেকে এক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত আশা করা যায় না। কারণ, কেন্দ্রের নির্দেশে তৃণমূল কর্মীদের মামলায় ফাঁসানোর চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।

রাজ্য সরকারের জমা দেওয়া ওই পিটিশনে অভিযোগ তোলা হয়েছে, কেন্দ্রের পক্ষেই কাজ করছে সিবিআই। তাদের একমাত্র লক্ষ্য তৃণমূল কর্মী-সমর্থকদের বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। সিবিআই তদন্তকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা হতে পারে। তাই এই মামলায় সিবিআই তদন্তের উপরে স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা নিচ্ছেন স্বয়ং লক্ষ্মী, অভিনব উদ্যোগ বিধাননগরে

উল্লেখ্য, গত ১৯ অগাস্ট ভোট পরবর্তী হিংসা মামলায় রায় দেয় কলকাতা হাইকোর্ট। খুন ও ধর্ষণের মতো ঘটনাগুলির তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআইয়ের উপরে। পাশাপাশি অন্যান্য হিংসার ঘটনাগুলির দায়িত্ব দেওয়া হয় রাজ্য সরকারের সিট-কে। advt 19

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...