Friday, June 19, 2026

অরিন্দমকে পেতে বিশাল অঙ্কের প্রস্তাব দিল এসসি ইস্টবেঙ্গল : সূত্র

Date:

Share post:

এটিকে মোহনবাগানের ( ATK MohunBagan) প্রাক্তন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যকে( Arindam Bhattachaya) পেতে এবার বিশাল অঙ্কের প্রস্তাব দিল এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। সূত্রের খবর প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়েছে এই বঙ্গতনয়কে।

মাত্র পাঁচদিনে ২১টি ফুটবলার সই করিয়ে চমক দিয়েছে এসসি ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট। এখনও বেশ কিছু ফুটবলার সঙ্গে কথা বলছে লাল-হলুদ শিবির। যার মধ্যে প্রধান হলেন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য। দীর্ঘমেয়াদি চুক্তি না হওয়ার কারণে ইস্টবেঙ্গলের দেওয়া প্রাথমিক প্রস্তাব খারিজ করে দিয়েছিল অরিন্দম। কিন্তু গোলরক্ষকের সমস্যা মেটাতে ফের একবার মাঠে নামল এসসি ইস্টবেঙ্গল। এবার অরিন্দমকে পেতে নতুন প্রস্তাব দিল তারা। সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকার প্রস্তাব দিল লাল-হলুদ ম‍্যানেজমেন্ট। এছাড়াও প্রথম একাদশে রাখার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বঙ্গতনয়কে। আর এই লোভনীয় প্রস্তাব পেয়ে ভাবনায় পড়ে গিয়েছেন অরিন্দম।

ইতিমধ্যেই অরিন্দমের সঙ্গে একপ্রস্থ কথা সেরেছে কেরলা ব্লাস্টার্সের। যেখানে তিন বছরের চুক্তির কথা বলা হয়েছে। তবে ইস্টবেঙ্গলের টাকার প্রস্তাবের ধারে কাছে নেই কেরলের অফার। যা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন অরিন্দম। যদিও লাল-হলুদের দলগঠনের ওপর নজর রাখছেন অরিন্দম। যদি দলগঠন ভালো হয়, তবে ইতিবাচক উত্তর দিতে পারেন তিনি।

আরও পড়ুন:ডাইনোসরের সঙ্গে কথা বলছেন ঋষভ পন্থ, ভাইরাল ভিডিও


 

Related articles

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...