Sunday, April 19, 2026

এখনও পর্যন্ত ২৪ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৭০০ ডোজ টিকা সংগ্রহ করেছে হাসিনা সরকার

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ৩০ অগস্ট পর্যন্ত ২৪ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৭০০ ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতি মাসে যাতে এক কোটি ডোজের বেশি টিকা পাওয়া যায়, তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সিনোফার্ম থেকে পাওয়া শিডিউল অনুযায়ী অক্টোবর থেকে প্রতি মাসে ২ কোটি হিসেবে ডিসেম্বরের মধ্যে ৬ কোটি টিকা পাওয়া যাবে।
আজ বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সাংসদ শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্বে উপস্থাপন করা হয়।

আরও পড়ুন- পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি: বিজেপি সরকারকে ধিক্কার জানিয়ে টুইট মমতার
শেখ হাসিনা বলেন, মহামারি করোনা প্রতিরোধ করার জন্য এ পর্যন্ত (৩০ আগস্ট) ১ কোটি ৮২ লাখ ৮৯ হাজার ১৮ জনকে প্রথম ডোজ এবং ৭৮ লাখ ৪০ হাজার ১৬৯ জনকে দ্বিতীয় ডোজসহ ২ কোটি ৬১ লাখ ২৯ হাজার ১৮৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। মজুত রয়েছে ১ কোটি ১৮ লাখ ৯৬ হাজার ৩৪৩ ডোজ। টিকা সংগ্রহ এবং বিনা মূল্যে প্রদান কাজ চলছে।
করোনাভাইরাসের টিকা সংগ্রহে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনার প্রাদুর্ভাব শুরুর পরপরই সংক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা হিসেবে বিনা মূল্যে টিকা দেওয়ার বিষয়টি সরকার অগ্রাধিকার দিয়েছে। করোনার টিকা সংগ্রহে বিশ্বের সব টিকা উৎপাদনকারী সংস্থার সঙ্গেই সরকার যোগাযোগ করেছে।এগুলোর মধ্যে শুধুমাত্র ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সাড়া পাওয়া যায়। তাদের অগ্রিম টাকা দিয়ে তিন কোটি ডোজ টিকা সংগ্রহের চুক্তি করা হয়েছে । অন্যান্য উৎপাদনকারী সংস্থা থেকে টিকা পাওয়ার কোনো সাড়া পাওয়া যায়নি।

পরবর্তীকালে শুধুমাত্র চিনের সিনোফার্ম ও রাশিয়ার স্পুতনিক-ভি থেকে সাড়া পাওয়ার সঙ্গে সঙ্গে সরকার উদ্যোগ নেয়। এর মধ্যে সিনোফার্মের সঙ্গে চুক্তি হয়েছে এবং স্থানীয়ভাবে উৎপাদনের জন্য সমঝোতা চুক্তিও হয়েছে।

advt 19

 

Related articles

ছুটির সকালে অ্যাকশন মোডে ED, বেহালা থেকে আটক প্রোমোটার 

রবিবারের সকালে ব্যবসায়ী জয় কামদারের (Joy Kamdar) বেহালার বাড়িতে তল্লাশি অভিযান শেষে তাঁকে আটক করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।...

পর্যটকদের নিরাপত্তা মজবুত করতে নয়া পদক্ষেপ, পহেলগামে চালু ‘কিউআর’

পহেলগামে সেই জঙ্গি হামলা এখনও অনেক মানুষের মনে আতঙ্কের কারণ। জঙ্গি হামলার পর থেকে নিরাপত্তা জনিত কারণে কমতে...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরমে হাঁসফাঁস দশা, উত্তরে জারি দুর্যোগ!

একদিকে যখন মেঘভাঙা বৃষ্টিতে (Cloud burst) বিপর্যস্ত পাহাড়, তখন পুড়ছে সমতল। দক্ষিণবঙ্গের (South Bengal weather) জেলায় জেলায় রবিবারের...

‘অনন্তের দরজায়’, উৎপল সিনহার কলম

ভিনসেন্ট ভ্যান গগের আঁকা তৈলচিত্র ' অ্যাট ইটারনিটিস গেট ' ( At Eternity's Gate ) দেখেছেন আপনি ? দেখলে...