Sunday, April 5, 2026

শিল্প সম্মেলন: ধনকড়ের টুইটের জবাবে তাঁকে পাল্টা খোঁচা তৃণমূলের

Date:

Share post:

পানাগড় শিল্পতালুকে কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন-সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানেই জানিয়ে দেন আগামী বছর ফেব্রুয়ারি নাগাদ আবার ‘বিশ্ববাংলা সম্মেলন’ করার চেষ্টা করা হবে। আর ঠিক তার ২৪ ঘণ্টার মধ্যেই টুইটে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে ধনকড়ের টুইটের জবাবে তাঁকে পাগলা দাশু পড়ার পরামর্শ দিয়ে মোক্ষম খোঁচা দেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

বৃহস্পতিবার, নিজের টুইটার হ্যান্ডেলে ধনকড় লেখেন,

“২০২০-র ২৫ অগাস্ট থেকে ৫টি বেঙ্গল গ্লোবাল সামিটের ১২ লাখ কোটি টাকার বিনিয়োগের বিস্তারিত মুখ্যমন্ত্রীর কাছে চাইছি। কিন্তু এক বছর যাবৎ তার কোনও উত্তর পাইনি।
বাণিজ্যিক পরিবেশের জন্য স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা প্রয়োজন।”

এর উত্তরে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, রাজ্যের কোনও বিষয়ে জবাব বিধানসভায় দেবে রাজ্য। রাজ্যপাল জানতে চাইলে তাঁকে প্রথা মাফিক উত্তর দেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,

“আমি জগদীপ ধনকড়কে সুকুমার রায়ের লেখা ‘পাগলা দাশু’র সিরিজটি পড়ার পরামর্শ দিচ্ছি। আমার মনে হয় এটাতে তিনি কিছুটা সন্তুষ্ট হবেন।”

সুকুমার রায়ের স্যাটেয়ারধর্মী এই লেখায় দাশু ওরফে দশরথের বিচিত্র কান্ডের বর্ণনা আছে। কুণালের এই ‘পরামর্শ’ থেকেই স্পষ্ট রাজ্যপালের এই মন্তব্য নিয়ে তিনি কী বোঝাতে চেয়েছেন।

আরও পড়ুন- নদিয়ায় ৫৭ জন কৃতী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

advt 19

 

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...