Saturday, June 13, 2026

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ইলেকট্রিক বাস নামাচ্ছে রাস্তায়  

Date:

Share post:

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এবার ইলেকট্রিক বাস নামাচ্ছে রাস্তায় । প্রাথমিক ভাবে ৩০ টি রুট চিহ্নিত করা হয়েছে। খুব শ্রীঘ্রই এই আধুনিক বাস পথে নামানো হবে। পরিবেশের ভারসাম্য ও জ্বালানি খরচ কমাতে এমন ভাবনা সংস্থার। পাইলট প্রজেক্ট হিসেবে ২৫ টি বাস নিয়ে এই উদ্যোগ শুরু হতে পারে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবন কোচবিহারে আজ বোর্ড মিটিং এ এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন এই বাস গুলি ২০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। তাই ৫০ কিলোমিটারের কম দুরত্বের রুটে এই বাস চালানোর ব্যাপারে ভাবনা রয়েছে সংস্থার৷ এছাড়াও জানা গেছে ইটিএমের মাধ্যমে টিকিটে কারচুপি রুখতে ৬০০ টি আধুনিক মেশিন কেনা হবে৷ এছাড়াও কোন বাস কোন রুটে চলছে ও কোনো বিপদ হলে তা বোঝার জন্য ভেহিকেল ট্রাফিকিং সিস্টেম চালু হবে। এদিনের মিটিং এ উপস্থিত ছিলেন করনদিঘীর বিধায়ক গৌতম পাল, কুমারগঞ্জের বিধায়ক মহম্মদ তোরাক হোসেন, প্রাক্তন মন্ত্রী চাঁদ মহম্মদ, রাজীব হোসেন, অনন্ত দেব অধিকারী, জয়ন্ত অধিকারী সহ বোর্ড সদস্যরা।।

advt 19

 

Related articles

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...