Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশে আমূল বদলাচ্ছে শিলিগুড়ি, বাড়তি আকর্ষণ অত্যাধুনিক অতিথিশালা ও পার্ক

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসজেডিএ-র হাত ধরে ভোল পাল্টাতে চলেছে শিলিগুড়ি। তৈরি হবে বিশ্ববাংলা লোগো-সহ আধুনিক পার্ক। উত্তরবঙ্গের পর্যটন ব্যবসাকে উৎসাহ দিতে দেশ-বিদেশ থেকে উত্তরবঙ্গে আসা পর্যটকেদের সস্তায় থাকার ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। এর জন্য শিলিগুড়ির উপনগরী উত্তরায়ণের পাশেই হিমাচল বিহারে পাঁচ কোটি টাকা ব্যয়ে একটি বিশাল অতিথিশালা নির্মাণ করছে শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ।

চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানান, নির্মাণকাজ প্রায় ৯০ শতাংশ শেষ। ৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরে আসার কথা মুখ্যমন্ত্রীর। সেদিনই এটির উদ্বোধন হতে পারে। এসজেডিএ-র চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, শিলিগুড়ির ল্যান্ডমার্ক তৈরির পরিকল্পনা রয়েছে এসজেডিএ-র। লোকে এখনও মহানন্দা সেতুকেই ল্যান্ডমার্ক ধরে নেন। শিলিগুড়ির পুরোনো বাস স্ট্যান্ড এলাকায় তিন কাঠা জমির ওপর ল্যান্ডমার্ক তৈরি করতে বানানো হবে ‘বিশ্ববাংলা’ লোগো। মূর্তি ও ফোয়ারার মাঝে ‘আই লাভ শিলিগুড়ি’ লেখা সুন্দর একটি ছোট্ট আধুনিক পার্ক হবে। থাকবে বসার জায়গা ও ফাস্টফুড কর্নার। সন্ধেবেলায় জমিয়ে আড্ডার আদর্শ জায়গা হবে। কাওয়াখালিতে তৈরি হবে এসজেডিএ-র নিজস্ব ভবন। এর জন্য এক কোটি টাকার প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এ ছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাহায্যে শিলিগুড়ির যানজট সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সৌরভ বলেন, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের পর্যটনকে ঢেলে সাজা কাজ শুরু করেন। ঝাঁ-চকচকে হয় রাস্তাঘাট। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য হয়েছে বেশ কয়েকটি সেতু। সৌরভ বুধবার অতিথিশালায় এসজেডিএ-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। জল্পেশ মন্দির ঘিরে তৈরি হচ্ছে আধুনিক বাজার ও একটি কমিউনিটি হল। লাটাগুড়িতে হতে চলেছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় পর্যটনকেন্দ্র, সঙ্গে দিল্লির অত্যাধুনিক হাটের আদলে একটি বিশাল আধুনিক হাট। আগামী দিনে এই হাট হবে জেলার প্রত্যন্ত নাগরিকদের শিল্পকলা প্রদর্শনের মঞ্চ। তিনি জানান, লাটাগুড়িতে ৫ কোটি টাকায় একটি ইকো পার্ক তৈরি করছে এসজেডিএ।

আরও পড়ুন- নদিয়ায় ৫৭ জন কৃতী ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...