Friday, June 26, 2026

উৎসবের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া মোহনবাগানের

Date:

Share post:

ধিকধিক করে জ্বলা আগুন বৃহস্পতিবার চলে এল জনসমক্ষে। এটিকে মোহনবাগান ( ATK Mohunbagan) কর্তা উৎসব পারেখের ( Utasv Parekh) এক বক্তব্যেই ধিকধিক করে জ্বলা আগুনে পড়ল ঘি। রূপ নিল বিধ্বংসী। সব কিছুই ঠিকঠাক চলছিল। এএফসি কাপের ( AFC CUP) নকআউটে পৌঁছেছে এটিকে মোহনবাগান। যা নিয়ে সমর্থকরা দারুণ উৎসাহিত। কিন্তু হঠাৎই উৎসবের আবহে সবুজ-মেরুন শিবিরে অশান্তির কালো মেঘ। এটিকে মোহনবাগানের কর্তা উৎসব পারেখের এক সাক্ষাৎকারে সব কেমন যেন তাল কেটে গেল বাগান শিবিরে। বৃহস্পতিবার এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় আলটপকা মন্তব্য করে বিতর্ক উসকে দিলেন উৎসব পারেখ।

সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলে বসেন, ‘‘মোহনবাগান কখনও ভেবেছিল যে নিজের নামে এএফসি কাপ খেলবে? কারণ ওরা সুযোগটাই পায়নি। এটিকে মোহনবাগান নামে এএফসি কাপ খেলছে। তাই ফ্যানদের বলব, পুরনো মোহনবাগানকে ভুলে যান। এটিকে মোহনবাগান সাপোর্ট করুন।” এই মন্তব্য আগাত দেয় সবুজ-মেরুন সমর্থকদের। যা প্রতিফলন দেখা যায় সোশ্যাল মিডিয়ায়।

উৎসব পারেখের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মোহনবাগানের কর্তারা। এক প্রেস বিবৃতিতে সচিব সৃঞ্জয় বসু এবং অর্থ সচিব দেবাশিস দত্ত একযোগে বলেছেন, ‘‘উৎসব পারেখের এই মন্তব্য অনভিপ্রেত। সারা বিশ্বের মোহনবাগান সমর্থক ও ক্লাব কর্তাদের আঘাত করবে এমন অযাচিত মন্তব্য। আমরা এই বিষয়টিকে এটিকে মোহনবাগান ফুটবল টিম প্রাইভেট লিমিটেডের কাছে তুলে ধরব এবং এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁদের কী মত, তা জানতে চাইব।”

আরও পড়ুন:নেপালের বিরুদ্ধে ড্র করল ভারতীয় দল

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...