Monday, April 6, 2026

অসুস্থ হয়ে SSKM-এ ভর্তি মুকুল রায়, শুভ্রাংশুকে ফোন করে খবর নিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

অসুস্থ কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। ভর্তি হলেন এসএসকেএম(SSKM)-এ। দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসকদের পরামর্শে আজ তাঁকে এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। মুকুলের অসুস্থতার খবর পেয়েই তাঁর ছেলে শুভ্রাংশুকে ফোন করে খবর নেন মুখ্যমন্ত্রীও।

আরও পড়ুন: ভালো আছেন পেলে, টুইট করে জানালেন তিনি নিজেই

বৃহস্পতিবার সকালে মুকুল রায়কে স্বাস্থ্যপরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই তাঁকে চিকিৎসরা ভর্তির পরামর্শ দেন। সূত্রের খবর, উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর বেডে ভর্তি করা হয়েছে মুকুলকে। চিকিৎসকেরা জানিয়েছেন, দীর্ঘদিন থেকে হাইসুগার রয়েছে মুকুলের। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের মাত্রাও প্রতিনিয়ত ওঠানামা করছে। ইদানিং স্নায়ুরোগের সমস্যাও দেখা দিয়েছে তাঁর। স্ত্রী-বিয়োগের পর থেকেই মানসিক অবসাদেও ভুগছেন তিনি। ইতিমধ্যেই তাঁর চিকিৎসায় সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠিত করা হয়েছে। তাঁরাই মুকুলের চিকিৎসা করবেন বলে জানা গেছে।

advt 19

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...