Saturday, March 28, 2026

ভেনেজুয়েলা ম‍্যাচের আগে মেসির ফিটনেস নিয়ে খুশি স্কালোনি

Date:

Share post:

লিওনেল মেসির( Messi) ফিটনেস দেখে খুশি আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনি( lionel scaloni)। শুক্রবার ভারতীয় সময় ভোর রাতে বিশ্বকাপের বাছাই পর্বে ভেনেজুয়েলার বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্তিনা। সেই ম‍্যাচে মাঠে নামবেন মেসি। সেখানেই মেসির ফিটনেসের প্রশংসায় মাতলেন স্কালোনি। সদ‍্য পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। এখনও পযর্ন্ত পিএসজির জার্সি গায়ে পুরো ৯০ মিনিট মাঠে খেলেননি লিও। তাই মেসির ফিটনেস নিয়ে একটা প্রশ্ন উঠছিল।

প্রসঙ্গত, গত ১০ জুলাই কোপা আমেরিকা ফাইনালে শেষবার পুরো নব্বই মিনিট মাঠে ছিলেন মেসি। তার পর থেকেই তিনি মাঠের বাইরে। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর, গত রবিবার নতুন ক্লাবের জার্সিতে পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন। তাই আর্জেন্তাইন মহাতারকার ম্যাচ ফিটনেস নিয়ে সামান্য হলেও সংশয় রয়েছে।

যদিও স্কালোনি বলেন, “ওর সঙ্গে আমার কথা হয়েছে। সতীর্থদের সঙ্গে পুরোদমে ট্রেনিংও করেছে লিও। আমি ওর ফিটনেসে খুশি।”

আর্জেন্তাইন কোচ আরও বলেন, “নতুন মরশুমে এখনও পর্যন্ত লিও পর্যাপ্ত ম্যাচ প্র্যাকটিস পায়নি। তবে ও ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলছে।”

আরও পড়ুন:ভালো আছেন পেলে, টুইট করে জানালেন তিনি নিজেই

 

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...