Friday, June 5, 2026

সংবাদমাধ্যমের একাংশের কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সংবাদমাধ্যমের একাংশের সংবাদ পরিবেশনের ব্যাপারে বৃহস্পতিবার সরব হল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত সাফ জানিয়েছে, বর্তমানে কিছু সংবাদমাধ্যম যেভাবে সংবাদ পরিবেশন করছে তাতে সাম্প্রদায়িকতার রং লাগছে। এটা কখনোই ঠিক নয়।

২০২০-র মার্চে দেশে করোনার প্রকোপ ব্যাপক হারে বাড়তে থাকে। করোনার বাড়বাড়ন্তের জন্য তাবলিগি জামাতের এক জমায়েতকে দায়ী করেছিল সংবাদমাধ্যমের একাংশ। সংবাদমাধ্যমে এ ধরনের খবর পরিবেশনের প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল একটি মামলা। বৃহস্পতিবার ওই মামলার শুনানিতেই সংবাদমাধ্যমের বিরুদ্ধে মুখ খুলল দেশের সর্বোচ্চ আদালত।

দেশের প্রধান বিচারপতি এনভি রামান্না বলেন, আসলে আমাদের সমস্যাটা হল, সংবাদমাধ্যমের একাংশ দেশের সব কিছুকেই সাম্প্রদায়িকতার দৃষ্টিতে দেখতে চায়। কিন্তু তারা বোঝে না যে, এর ফলে দেশের সুনামে কালি ছিটছে। এ দিনের শুনানি চলাকালীন বিভিন্ন ওয়েব পোর্টালের ও সমালোচনা করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ওয়েব পোর্টালগুলি কেবল ক্ষমতাশালী বা প্রভাবশালীদের কথা শুনে চলে। তাদের কথামতোই খবর পরিবেশন করে। ওয়েব পোর্টালগুলি কোনও রকম দায়িত্ব না নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান এমনকী, বিচারপতিদের বিরুদ্ধেও যা খুশি লেখে। ওদের উদ্বেগ একমাত্র প্রভাবশালীদের নিয়ে। দেশের সাধারণ মানুষকে নিয়ে ওদের কোনও মাথাব্যথা নেই। আমাদের অভিজ্ঞতা তাই বলে।

উল্লেখ্য, ২০২০-র মার্চের প্রথম সপ্তাহ থেকে মাঝামাঝি পর্যন্ত দিল্লির মার্কাজ মসজিদে ধর্মীয় সমাবেশ করেছিল তাবলিগি জামাত সংগঠন। ওই সমাবেশে দেশের বিভিন্ন প্রান্তের তো বটেই এমনকী, বিভিন্ন দেশের মুসলিম ধর্মাবলম্বী মানুষ যোগ দিয়েছিলেন। ওই সমাবেশের কয়েক সপ্তাহ মধ্যেই দেশের করোনা পরিস্থিতি লাগামছাড়া হয়েছিল। ঘটনার জেরে অভিযোগ ওঠে, তাবলিগি জামাতের ওই সমাবেশের ফলেই দেশে করোনার বাড়বাড়ন্ত।

আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ডের ভর্তিতে টালবাহানা নয়: হুগলিতে সরকারি-বেসরকারি হাসপাতালকে নির্দেশ

এ ধরনের খবরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয় একটি মামলা। ওই আবেদনে বলা হয়, কোভিড সংক্রমণের ব্যাপারে সংবাদমাধ্যমের একাংশ সাম্প্রদায়িক রং ছড়াচ্ছে। দেশের প্রধান বিচারপতির বক্তব্যে কার্যত সেই দাবিই মান্যতা পেল। অনেকেই মনে করছেন, বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদি সরকারের মদতেই সংবাদমাধ্যমের একাংশ এভাবে সংখ্যালঘু সংগঠনের বিরুদ্ধে সরব হয়েছিল। সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই, তাবলিগের সমাবেশের দিকে আঙুল তুলে ছিল।

advt 19

 

Related articles

দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল 

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু...

১.১০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি, পরিবেশ রক্ষায় পশ্চিমবঙ্গকে শীর্ষে নিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর 

বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) উপলক্ষ্যে শুক্রবার সকালে নলবনে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচিতে অংশ নিয়ে বৃক্ষরোপণ...

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...