Monday, April 13, 2026

দরকারে খুঁজে পাওয়া যায় না, নিজের গড়েই বিক্ষোভের মুখে অধীর

Date:

Share post:

এবার স্বঘোষিত নিজের ডেরাতেই বিক্ষোভের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি (PCC President) অধীর চৌধুরী (Adhir Chowdhury)। শুক্রবার মুর্শিদাবাদে (Murshidabad) বিক্ষোভের (Aggitation) মুখে পড়লেন অধীর। তাঁর কনভয় আটকে কালো পতাকা দেখানো হল। তোলা হলো “গো ব্যাক স্লোগান”! আর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল রানিননগরে (Raninagar)।

অধীরের দাবি, দলের আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। যখন রানিনগরের গোধনপাড়ার কাছারি পাড়ায় তাঁর কনভয় যায়, তখনই গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একটা বড় অংশ। কালো পতাকা দেখানো থেকে শুরু করে “গো ব্যাক”, স্লোগান, বাদ যায়নি কিছুই।

কিন্তু মুর্শিদাবাদের স্বঘোষিত বেতাজ বাদশাকে ঘিরে কেন এই বিক্ষোভ?

শাসক দল তৃণমূলের (TMC) দাবি, এলাকায় যাঁরা খুন হয়েছেন, তাঁদের পরিবারের লোকেরাই বিক্ষোভ দেখিয়েছেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্কই নেই। কিন্তু আসল সময়ে খবর দেওয়া হলেও খুঁজে পাওয়া যায়নি অধীরকে। এখন রাজনীতি করতে এসেছেন। সেকারণেই জনরোষের মুখে পড়েছেন তিনি। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন- এখনই হচ্ছে না নুসরত-নিখিলের বিচ্ছেদ, কারণ কী?

advt 19

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...