Monday, June 22, 2026

CPIM বাম শরিকদের অবজ্ঞা করার জন্যই নির্বাচনী বিপর্যয়, দাবি ফরওয়ার্ড ব্লকের

Date:

Share post:

রাজ্যে বামেদের ভরাডুবির জন্য ফের সরাসরি সিপিআইএম-কে দায়ী করল ফরওয়ার্ড ব্লক। তারা মনে করে, একটা সময় যে গরিব খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর কথা বলে ক্ষমতায় এসেছিল বামেরা, দীর্ঘ ৩৪ বছর বাংলার বুকে রাজত্ব করেছিল, সেই বামেরাই, মূলত সিপিআইএম গরিব মানুষের জন্য যথাযথ আন্দোলনের পথ থেকে সরে আসাতেই ভোটের ফলাফলে এই ব্যাপক বিপর্যয়।অন্তত ফরওয়ার্ড ব্লকের দলীয় নির্বাচনী ফল
পর্যালোচনায় এমন বিশ্লেষণই উঠে এসেছে।

আরও পড়ুন:সরছেন সূর্য, CPIM রাজ্য সম্পাদক পদের দৌড়ে এই চার নেতা

দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, ‘‘শ্রেণিগত অবস্থান থেকে ক্রমশ সরে গিয়েছে বামেরা। তার ফলেই এই ভয়ানক বিপর্যয় হয়েছে। আর সেই জায়গায় মাথাচাড়া দিয়েছে মেরুকরণের রাজনীতি।’’ একইসঙ্গে বামেদের সাংগঠনিক বেহাল দশার কথাও মেনে নিয়েছেন নরেনবাবুরা।

ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির বৈঠকে বাংলায় নির্বাচনের ফল নিয়ে বিশদ পর্যালোচনা হয়েছিল সেখান থেকে রাজ্যের প্রায় ১০০টি বিধানসভা আসনের ফলকে নমুনা হিসেবে ধরে সমীক্ষা করিয়েছে নেতৃত্ব। আর তাতে দেখা যাচ্ছে, অন্তত ৩০ থেকে ৩৫ শতাংশ ক্ষেত্রেই বুথ স্তরে বামেদের কমিটি বা কাজ করার মতো লোক ছিল না। সব মিলিয়ে হয়তো ৬৫ শতাংশ এজেন্ট দেওয়া গিয়েছিল। আসলে বাম শরিক দলগুলিকে উপেক্ষা করে কংগ্রেস এবং আইএসএফ উপরে সিপিএমের বেশি নির্ভরতাও বিপদ ডেকে এনেছে বলে ফের উল্লেখ করেছেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। বাম দলগুলিকে উপেক্ষা করে কংগ্রেস এবং আই এস এফ এর ওপর বেশি নির্ভর করেছিল বলেই সাধারন মানুষ ও বাম সমর্থকরা তা মেনে নেয়নি। বাম দলগুলিকে অবজ্ঞা করার কারণেই মানুষ প্রত্যাখ্যান করেছে। এর আগেও একই কথা বলে ফরওয়ার্ড ব্লক জানিয়েছিল, আগামীদিনে ফ্রন্টের মধ্যে থাকলেও কোনও মোর্চায় তারা নেই।

advt 19

Related articles

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...