Sunday, June 14, 2026

আফগানিস্তানের নতুন সরকারের রাষ্ট্রপতি মোল্লা বরাদর: তালিবান সূত্র

Date:

Share post:

তালিবানের(Taliban) অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা বরাদর(Mulla Baradar) হতে চলেছে আফগানিস্তানের(Afghanistan) নতুন রাষ্ট্রপতি(president)। অন্তত এমনটাই জানা যাচ্ছে তালিবান সূত্রে। মোল্লা বরাদরের পর ক্ষমতার বিচারে তারপরেই থাকছে মোল্লা ইয়াকুব ও শের মহম্মদ স্তানিকজাই।

আরও পড়ুন:দিল্লি বিধানসভায় গোপন সুড়ঙ্গের সন্ধান

অত্যন্ত দ্রুততার সঙ্গে তালিবানের আফগানিস্তান দখল করার পেছনে মূল মাথা ছিল এই বরাদর। গোটা দেশ দখলে নেওয়ার পর ক্রমাগত কাবুলে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে যায় এই জঙ্গি নেতা। ওই সময়ই হাক্কানি এবং ইয়াকুব গোষ্ঠীর সঙ্গেও একের পর এক বৈঠক করে বরাদর।  অন্যতম প্রধান নেতা তো বটেই, জঙ্গি সংগঠন তালিবানের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা এই ব্যক্তি। ২০১০ সালে তালিবানের অন্যতম শীর্ষ এই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল যদিও ২০১৮ সালে মুক্তি দেওয়া হয় তাকে। এবার ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি চুক্তি করে মোল্লা বরাদর। এই চুক্তিতে ঠিক হয় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেবে আমেরিকা।

advt 19

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...