Saturday, April 4, 2026

তালিবানের ভোলবদল: ভারতকে চাপে ফেলে কাশ্মীরীদের সঙ্গে কথা বলতে চায় তারা

Date:

Share post:

শুরুতে তালিবানদের(taliban) দাবি ছিল কাশ্মীর ভারতের আভ্যন্তরীণ বিষয়। তবে সেই দাবী থেকে ১৮০ ডিগ্রি ঘুরে এবার অন্য বিবৃতি দিল তালিবান। অত্যাধুনিক সমরাস্ত্র সজ্জিত হয়ে আফগানিস্তান(Afghanistan) দখলের পর এবার তালিবান কাশ্মীরে মুসলিমদের সঙ্গে কথা বলতে চায়। কাশ্মীরের(Kashmir) মুসলমানদের সঙ্গে তাদের সপক্ষে কথা বলা তালিবানের অধিকারের মধ্যে পড়ে বলে দাবি করা হয়েছে। তালিবানের বিবৃতিতে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ভারত সরকার।

দোহায় তালিবানি দফরের বসে বিবিসি উর্দু চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তালেবানের মুখপাত্র সুহেল শাহিন (Sohail Shaheen) স্পষ্ট জানায়, “আমরা মুসলিম। তাই সেই অধিকারে আমরা কাশ্মীরি মুসলিমদের সঙ্গে কথা বলতে পারি। কাশ্মীরের অধিকার নিয়েও বলতে পারি। শুধু ভারত কেন, বিশ্বে যত মুসলিম রয়েছে, সকলের সঙ্গেই কথা বলতে পারি। আমরা বোঝাব যে বিশ্বের সব মুসলিমদের পাশেই আছি আমরা। সবার ক্ষেত্রে একই নিয়ম।” এই ঘটনায় স্বাভাবিকভাবেই বড় ষড়যন্ত্রের আভাস পাচ্ছে ভারত সরকার। কারণ সম্প্রতি গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছে তালিবানের সঙ্গে কাশ্মীর ইস্যুতে আলোচনার জন্য আফগানিস্তানে গিয়েছিল জইশ প্রধান মাসুদ আজহার। শুরু থেকেই ভারতের সন্দেহ আফগানিস্তানের মাটিকে সন্ত্রাসমূলক কার্যকলাপের জন্য ব্যবহার করবে তালিবান। ষড়যন্ত্র চালাতে তালিবানের সঙ্গে চিন ও পাকিস্তানের বন্ধুত্বমূলক সম্পর্ক ভারতের কাছে শুরু থেকেই উদ্বেগের। এবার কাশ্মীর ইস্যুতে তালিবানের এহেন মন্তব্য স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়াচ্ছে।

আরও পড়ুন:‘বিশ্বাসঘাতক’ বিজেপিকে ত্রিপুরা থেকে হটানোর সময় এসেছে: সুস্মিতা

উল্লেখ্য, সম্প্রতি কাতারে তালিবানের সঙ্গে কথা বলে এসেছেন ভারতীয় রাষ্ট্রদূত। সেখানে তিনি আশঙ্কাপ্রকাশ করেছিলেন, সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য পাকিস্তানের হাত ধরে কাশ্মীরের মাটি ব্যবহার করতে পারে তালিবান। শুরুতে তালিবান কাশ্মীর ইস্যুতে মাথা ঘামাতে রাজি না হলেও প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সমীকরণের কথা মাথায় রেখে সরকার গড়ার প্রাক্কালে কাশ্মীর ইস্যুকেও হাতিয়ার করতে চলেছে তারা।
advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...