Friday, April 24, 2026

বাংলাই পথ দেখায়: মমতাকে নকল, ঘর সামলাতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী খুললেন হেল্প লাইন!

Date:

Share post:

“What Bengal Thinks Today, India Thinks Tomorrow” . যুগ যুগ ধরে চলে আসা এই জনপ্রিয় উক্তিটি ফের একবার সঠিক বলে প্রমাণিত হলো। ২০১৯ লোকসভা ভোটের পর বিভিন্ন সমস্যার সমাধানে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার জন্য “দিদি কে বলো” কর্মসূচি নিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাংলাকে দেখাদেখি পড়শি রাজ্য ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও একই পথে হাঁটতে চলেছেন।

অথচ, একটা সময় বাংলায় এই বিজেপি “দিদি কে বলো” নিয়ে কটাক্ষ করেছিল। এখন তাদেরই শাসিত রাজ্য ত্রিপুরা বাংলার মুখ্যমন্ত্রীর সেই পথ নকল করে একই কর্মসূচি নিয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সেই একইভাবে হেল্পলাইন চালু করেছেন। ১৯০৫ এই নম্বরে সরাসরি ফোন করে ত্রিপুরাবাসী মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নিজের সমস্যার কথা জানতে পারবেন। চলতি মাসের ৬ তারিখ থেকে চালু হতে চলেছে এই বিশেষ হেল্পলাইন নম্বর। যেখানে সরাসরি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নিজের সমস্যা সমাধানের জন্য আবেদন করতে পারবেন ত্রিপুরার সাধারণ মানুষ।

আরও পড়ুন:ভোট পরবর্তী অশান্তি : সিট-এর চেয়ারম্যান হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি

মনে করা হচ্ছে, “দিদি কে বলো” সাফল্য দেখে ত্রিপুরা সরকারের এই পদক্ষেপ। তবে এই হেল্পলাইন চালু করার কারণ হিসাবে অভিজ্ঞ মহল মনে করছে যে আসলে বিপ্লব দেবের জনপ্রিয়তা আগের থেকে অনেক কমে যাওয়ার কারণে এই প্রচার শুরু করছে ত্রিপুরা সরকার। তেইশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ত্রিপুরাকে পাখি চোখ করার ফলে এমন উদ্যোগ বলেও মনে করছে রাজনৈতিক মহল।

তবে এই হেল্পলাইন নম্বর চালু হলে মানুষ কত লটা সুবিধা পাবে, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। কারণ, এর আগেও বিপ্লব দেবের হোয়াটসঅ্যাপ কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু সেটা নিয়ে খুব একটা উৎসাহ দেখাননি ত্রিপুরাবাসী। তবে এবার হেল্পলাইন নম্বর চালু করায় চিত্রটা কি পরিবর্তন হবে? মাস কয়েক আগেই বিপ্লব দেব একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছিলেন। যার নম্বর ছিল 8794538501. কিন্তু সেই কর্মসূচি এখন ঘরে। তাই এই নতুন হেল্পলাইন ১৯০৫ জারি করার নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা।

advt 19

 

Related articles

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...