Saturday, June 20, 2026

বনগাঁয় তাসের ঘরের মতো ভেঙে পড়ল BJP, ২ হাজার কর্মীর তৃণমূলে যোগদান

Date:

Share post:

সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে “ঘর ওয়াপাসি” বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের। তৃণমূলে যোগদানের দিনই হুঙ্কার ছেড়ে ছিলেন বিশ্বজিৎ। বলেছিলেন, বনগাঁয় তাসের ঘরের মতো ভেঙে পড়বে গেরুয়া শিবির। আর তার কয়েক ঘন্টা কাটতে না কাটতেই বনগাঁয় ফের বড়সড় ভাঙনের মুখে পড়ল বিজেপি। গেরুয়া শিবিরের একাধিক পদাধিকারী সহ প্রায় ২ হাজারের বেশি কর্মী তৃণমূলে যোগ দিলেন।

 

তাঁদের সকলের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তাঁদের এই যোগদান। বনগাঁর বাটা মোড়ে যোগদান অনুষ্ঠান মঞ্চ থেকেই দলত্যাগীরা বিজেপ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রীর গোষ্ঠী কোন্দলের জেরেই শিবির বদল।

advt 19

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...