Saturday, June 20, 2026

দুয়ারে সরকার কর্মসূচিতে অনুপ্রাণিত CPIM, পার্টি অফিসে সহায়তা কেন্দ্র

Date:

Share post:

মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্ক প্রসূত “দুয়ারে সরকার” (Duyare Sarkar) কর্মসূচি নিয়ে একুশের নির্বাচনের আগে বিজেপি (BJP)-সিপিএম (CPIM) সহ বিরোধীরা প্রবল কটাক্ষ করেছিল। আর নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে তৃণমূল (TMC) ক্ষমতায় ফিরতেই বদলে গিয়েছে চিত্রটা। রাজ্যজুড়ে চলছে ‘‘দুয়ারে সরকার’’ কর্মসূচি। মানুষ উৎসাহের সঙ্গে সেই ক্যাম্পগুলিতে গিয়ে বিভিন্ন প্রকল্পে নাম তুলছেন। বিভিন্ন সমস্যার সমাধানও নিমেষে হয়ে যাচ্ছে।

আরও পড়ুন:সেই কৌশিক চন্দই এবার হাইকোর্টের বিচারপতি! অভিষেকের টুইটে তীব্র কটাক্ষ

আর এই দুয়ারে সরকার কর্মসূচিকে ঘিরে এবার দেখা গেল এক নজিরবিহীন চিত্র। নিজেদের দলীয় কার্যালয়ে বসে সিপিএমের কর্মীরা বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদনের ফর্ম পূরণের মাধ্যমে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। হুগলি (Hooghly) জেলার চুঁচুড়া পুরসভার (Chunshura Municipality) ৮ নম্বর ওয়ার্ডের কাপাসডাঙায় এমননই ঘটনা চোখে পড়ল।

স্থানীয় সতীন সেন বিদ্যাপীঠে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়। এই স্কুলের ঠিক পাশেই একটি পার্টি অফিস রয়েছে সিপিএমের। সেখানে রীতিমতো চেয়ার-টেবিল পেতে সহায়তা কেন্দ্র খোলেন সিপিএম কর্মীরা।

কিন্তু বিরোধী হয়ে এমন ভূমিকা কেন? স্থানীয় সিপিএম নেতৃত্বের বক্তব্য, গণতান্ত্রিক দেশে রাজনৈতিক বিরোধিতা থাকবেই। কিন্তু সরকারি প্রকল্পের সুবিধা যাতে সবাই ঠিকঠাক পান, তার জন্য সহায়তা করাটাও তাদের দায়িত্ব।

advt 19

Related articles

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...