Saturday, June 27, 2026

২৫ লক্ষ টাকা জিতলেও, কেবিসি-তে ধোনিকে নিয়ে প্রশ্ন হোঁচট সৌরভ-সেহবাগের

Date:

Share post:

‘কৌন বনেগা ক্রোড়পতি’। অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan) সঞ্চালনায় অত্যন্ত জনপ্রিয় টিভি শো (Tv Show) যদিও মাঝখানে এসে এর সূচনা করেছিলেন শাহরুখ খানও (Shahrukh Khan)। এই সেই মাঝে মাঝে হাজির হন তারকার উদ্দেশ্য একটাই থেকে উপার্জিত অর্থ তারা দান করেন কোন স্বেচ্ছাসেবী সংগঠনকে। সেরকমই শো-য়ে হাজির ছিলেন ভারতীয় ক্রিকেটের দুই দিকপাল সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Gangopadhyay), বীরেন্দ্র সেহবাগ (Birendra Sehewag)। এই শো থেকে তাঁরা ২৫ লক্ষ টাকা জিতেন। এই অর্থ সৌরভ নিজের ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক কাজে ব্যয় করবেন। সেহবাগও ‘বীরেন্দ্র সেহবাগ ফাউন্ডেশন’-এর মাধ্যমে সামাজিক কাজে প্রাপ্য অর্থ খরচ করবেন বলে জানান।

দুজনের কাছেই প্রশ্ন রাখা হয়েছিল মহেন্দ্র সিং ধোনি (Mahendra Sigh Dhoni) আন্তর্জাতিক ক্রিকেটে কোন ব্যাটসম্যানকে আউট করেছিলেন? দুজনেই কেউই সঠিক উত্তর দিতে পারেননি।
সঠিক উত্তর হল ট্র্যাভিস ডাউনহিল। এই শো-তে সেলিব্রেটিদের আসার মূল আকর্ষণ থাকে অনেক অজানা কথা দর্শকদের সঙ্গে শেয়ার করার। এদিনও তার ব্যতিক্রম হয়নি। সৌরভ-সেহবাগ দুজনেই ভারতীয় ক্রিকেটের বহু অজানা তথ্য শেয়ার করেন। অনেক বছর আগে একটি বেসরকারি চ্যানেলে বাংলা কেবিসি-তে সঞ্চালকের ভূমিকায় ছিলেন সৌরভ। এদিনও কিছুক্ষণের জন্য সঞ্চালকের ভূমিকায় দেখা যায় সৌরভকে। স্বয়ং বিগ বি-কে একের পর এক প্রশ্ন করেন মহারাজ।

আরও পড়ুন- ভারত -বাংলাদেশ সীমান্ত থেকে  গ্রেফতার এক বাংলাদেশী নাগরিক

সৌরভ জানান, বায়ো বাবলের জীবন সত্যি বেশ কষ্টকর। মানসিক স্বাস্থ্যেও বেশ প্রভাব ফেলে। সেহবাগের কাছে চ্যালেঞ্জ ছিল ইংরেজিতে নির্ভুল কথা বলা। তবে ইংরেজি শিখে সেই ভয় অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছিলেন বলে জানান তিনি।

advt 19

 

 

Related articles

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...