Saturday, April 4, 2026

তালিবানদের টক্করের লড়াই জারি নর্দান আলায়েন্সের, ৬০০ তালিবান খতমের দাবি

Date:

Share post:

গোটা পঞ্জশির জুড়ে চলছে তালিবানদের আক্রমণ। যত দিন যাচ্ছে আক্রমণ ততই শক্তিশালী হয়ে উঠছে। তবে হাল ছাড়ছে না নর্দান অ্যালায়েন্সও। পঞ্জশিরে এনআরএফ মুখপাত্র ফাহিম দাস্তির দাবি, ‘‘আমরা ৬০০ তালিব যোদ্ধাকে খতম করেছি। আরও এক হাজারেরও বেশি যোদ্ধাকে বন্দি করা হয়েছে।’’

যদিও নর্দান অ্যালায়ান্সের দাবি খারিজ করেছে তালিবানরা। পালটা দাবি করে তারা বলেছে, পঞ্জশিরের বাজারাক প্রদেশ এবং সেখানকার গভর্নরের দফতর তারা দখল করে নিয়েছে। সংবাদ সংস্থা আসাবাকা-র কাছে তালিবান মুখপাত্র বিলাল করিমি দাবি করেছেন, আনাবা, খিঞ্জ, উনাব-সহ বেশ কয়েকটি জেলাতেও ঢুকে পড়েছেন তাঁদের যোদ্ধারা।

আরও পড়ুন:নজরে পঞ্জশির, পাক গুপ্তচর প্রধানের সঙ্গে বৈঠক তালিবানদের

আফগান সংবাদমাধ্যমের খবর, শনিবার রাত থেকেই তালিবানদের সঙ্গে গুলির লড়াই চলছে নর্দান অ্যালায়ান্সের। রবিবার ভোরে তা আরও জোরদার হয়। জানা গিয়েছে, আফগানিস্তানের উত্তরে থাকা পঞ্জশির প্রদেশেই শতাধিক তালিবানের মৃত্যু হয়েছে প্রতিরোধ বাহিনীর হাতে। অন্যদিকে, পঞ্জশির প্রদেশের যাতে আফগানিস্তানের অন্য কোনও জায়গা থেকে কোনও জিনিসপত্র না আসে সেই ব্যবস্থা করেছে তালিবান। তালিবানের দাবি জায়গায় জায়গায় রেখে দেওয়া হয়েছে ল্যান্ডমাইন আর সেজন্যই পঞ্জশিরের পথে এগোতে তাদের বেগ পেতে হচ্ছে।

প্রসঙ্গত, আফগানিস্তানের অন্যান্য অঞ্চল দখল করতে পারলেও পঞ্জশিরে আধিপত্য বিস্তার করতে পারেনি তালিবান।দুর্গম পার্বত্য উপত্যকায় লড়াই জারি রেখেছেন আফগানিস্তানের প্রাক্তন উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ, আহমেদ মাসুদ ও তাঁদের দলবল। সবমিলিয়ে পঞ্জশির প্রদেশে তালিবানদের প্রতিহত করতে রীতিমত কোমরবেঁধে যুদ্ধ করছে নর্দান অ্যালায়েন্স।

advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...