Friday, June 26, 2026

নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে ২০ দিন ধরে নানা কর্মসূচি বিজেপির

Date:

Share post:

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (prime minister Narendra modi) জন্মদিন। সেদিন একাত্তরে পা দিচ্ছেন নমো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন উপলক্ষে জনসমর্থনের ভিত্তি আরও কিছুটা বাড়িয়ে নিতে চাইছে বিজেপি। এদিকে একটি মার্কিন সংস্থার (report) রিপোর্ট জানিয়েছে ৭০ শতাংশ সমর্থন নিয়ে নরেন্দ্র মোদি এখন বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা। এই সমীক্ষার রিপোর্টকে দেশজুড়ে বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি। তাই নমোর
জন্মদিনকে সামনে রেখে নয়া প্রচার অভিযান শুরু করতে চলেছে বিজেপি। নতুন এই প্রচার কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘সেবা ও সমর্পণ অভিযান’। জন কল্যাণে প্রথমে মুখ্যমন্ত্রী ও পরবর্তী সময় প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির ২০ বছরের অবদানকে স্মরণীয় করে রাখতেই বিজেপির এই অভিনব উদ্য়োগ। নাগরিক পরিষেবায় মোদির ২০ বছরের এই সাফল্যকে ২০ দিন ধরে পালন করার পরিকল্পনা রয়েছে গেরুয়া শিবিরের। ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির ৭১ তম জন্ম দিবস থেকে গোটা দেশজুড়ে শুরু হবে এই ‘সেবা ও সমর্পণ অভিযান’ কর্মসূচি। চলবে অক্টোবর মাসের ৭ তারিখ পর্যন্ত।কর্মসূচির অঙ্গ হিসেবে গঙ্গা সাফাই অভিযান, স্বচ্ছতা অভিযান, রক্তদান শিবির-সহ একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফে।

আরও পড়ুন- শুভব্রত-মামলায় শুভেন্দু অধিকারীকে তলব সিআইডি-র

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...