Friday, May 29, 2026

মরুরাজ্যে পদ্মের ‘অস্তিত্ব সংকট’, পঞ্চায়েত নির্বাচনে বড় জয় কংগ্রেসের

Date:

Share post:

রাজস্থান(Rajasthan) কংগ্রেসে মুখ্যমন্ত্রী অশোক গেহলট(Ashok Gahlot) ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটের(Sachin pilot) দ্বন্দ্ব নতুন কিছু নয়। মরু রাজ্যে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বও চরম আকার নিয়েছে। যদিও সম্প্রতি শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে(Panchayat election) তার কোনো প্রভাব দেখা গেল না। বরং বিজেপিকে(BJP) কার্যত ফুৎকারে উড়িয়ে বিপুল জয় পেল কংগ্রেস(Congress)।

গত ২৬ এবং ২৯ আগস্ট দুই দফায় রাজস্থানের পঞ্চায়েত সমিতি এবং জেলাপরিষদের নির্বাচন হয়েছিল। আর সেই নির্বাচনে নির্বাচনে বিজেপিকে হারিয়ে বড় জয় পেল হাত শিবির। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যের মোট ১৫৬৪টি পঞ্চায়েত সমিতির মধ্যে ইতিমধ্যেই ১৫৬২টির ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে কংগ্রেস জিতেছে ৬৭০টি আসন। অন্যদিকে বিজেপি পেয়েছে ৫৫১ টি আসন। নির্দল জিতেছে ২৯০ টি আসনে। রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ৪০টি এবং বহুজন সমাজ পার্টি ১১টি আসনে জিতেছে। যদিও জেলা পরিষদের নির্বাচনে প্রায় সমানে সমানে টক্কর হয়েছে বিজেপি ও কংগ্রেসের। রাজ্যের ২০০ টি জেলা পরিষদের মধ্যে কংগ্রেস পেয়েছে ৯৯ টি আসন অন্যদিকে বিজেপি পেয়েছে ৯০টি। ৬ টি জেলার মধ্যে ৪টি জেলা পরিষদ দখল করেছে কংগ্রেস। একটি গিয়েছে বিজেপির দখলে এবং অন্য একটি ত্রিশঙ্কু অবস্থায়।

আরও পড়ুন:দুরন্ত জয় দিয়ে ডুরান্ড কাপের অভিযান শুরু করল মহামেডান স্পোর্টিং

এদিকে দলের বিপুল সাফল্যে রীতিমতো উজ্জীবিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অসৎ টুইটারে সমস্ত নেতাকর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। দলীয় কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলটও। প্রসঙ্গত সামনেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন তার আগে রাজস্থানের এই সাফল্য যে কংগ্রেসের জন্য বাড়তি অক্সিজেন তা বলার অপেক্ষা রাখে না।

advt 19

 

Related articles

প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুতে বাড়ল আর্থিক সাহায্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচমকা কালবৈশাখীতে তছনছ শহর কলকাতাসহ দক্ষিণবঙ্গের দীর্ঘ গ্রামাঞ্চল। এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায়া ঝড়ের কারণে ৭ জনের মৃত্যুর খবর...

দমদমে হকার উচ্ছেদে আত্মহত্যার চেষ্টা! ট্রেনের সামনে ঝাঁপ মহিলার

ভারতীয় রেলের হকার উচ্ছেদের ঘটনা নতুন নয়। তবে বাংলায় বুলডোজার রাজনীতি শুরুর পরে শহর থেকে শহরতলি হকারদের কোনও...

মহানগর জুড়ে কালবৈশাখীর তাণ্ডব, প্রিন্সেপঘাটে মৃত ১, বিঘ্নিত ট্রেন-মেট্রো চলাচল

প্রবল কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত কলকাতা (Kolkata)। শুক্রবার দুপুরে কলকাতার বুকে ৮৮ কিমি বেগে ঝড় হয়েছে  ঝড়ের মধ্যেই প্রিন্সেপ...

IPL: ১২ কোটির স্পনসরশিপের প্রস্তাব! মাঠের বাইরেও চমক বৈভবের

ভারতীয় ক্রিকেটে বিশ্ময় বালকের নাম বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi )। চলতি আইপিএলে একের পর এক রেকর্ড সৃষ্টি করেছেন...