Monday, April 6, 2026

গুজরাটে গিয়ে খুন মালদহের পরিযায়ী শ্রমিক, অভিযোগের তির বিজেপির দিকে 

Date:

Share post:

গুজরাটে কাজ করতে গিয়ে খুন হতে হলো বাংলার পরিযায়ী শ্রমিক কে। খুব শীঘ্রই গুজরাটে থেকে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু আর বাড়ি ফেরা হল না মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের কনকনিয়া এলাকার পরিযায়ী শ্রমিকের। সেখানেই খুন হতে হল ওই শ্রমিককে। রবিবার বাড়ি ফিরল তার কফিনবন্দি দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শ্রমিকের নাম ফুদন মণ্ডল(৫২)। রবিবার গুজরাট থেকে ওই শ্রমিকের দেহ এলাকায় পৌঁছতেই পরিবারের পাশাপাশি এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। গুজরাটে টাওয়ার তৈরির কাজ করতেন ফুদন। করোনাকালে তো বটেই আগেও ভিন্ রাজ্যে একাধিক শ্রমিকের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। খুনও হতে হয়েছে কয়েকজনকে। আবারও এক শ্রমিক খুন হওয়ার ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও বিজেপি শাসিত গুজরাতে এ রাজ্যের শ্রমিক খুন হওয়ার বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েননি হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তজমুল হোসেন। শুরু হয়েছে তৃণমূল- বিজেপির চাপানউতোর।

 

মৃতের পরিবার ও স্থানীয় সাদলিচক পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, গত ৩০ বছর ধরে ভিন রাজ্যে কাজ করেই সংসার চালাতেন ফুদন। কনকনিয়া এলাকায় বাড়ি বলতে ভাঙাচোরা মাটির বাড়ির উপরে টালির ছাদ। তার দুই ছেলে জ্যোতিশ ও দীপেন্দ্রও পরিযায়ী শ্রমিক। তারা উত্তরপ্রদেশে থাকেন। বাবার মৃত্যুর কথা জানতে পেরেই বাড়ি ফিরেছেন। বাড়িতে রয়েছেন স্ত্রী আশা মণ্ডল। পরিবারের লোকজন জানিয়েছেন, গুজরাতের জামনগরে থাকতেন ফুদন। গত শুক্রবার টাওয়ারের কাজ করছিলেন ফুদন। সেখানেই মাথায় লোহার রড দিয়ে আঘাত করে একজন। পুরনো কোনও শত্রুতার জেরেই তাকে খুন করা হয় বলে সন্দেহ। আহত অবস্থায় ফুদনকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই পরে মারা যায় তিনি। অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে বলেও বাড়ির লোকজন জানতে পেরেছেন।

মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী আশা দেবী মন্ডল বলেন, ” সঠিকভাবে আমরা জানি না ঘটনাটা কি হয়েছিল। তবে সেখানে কয়েক জনের মধ্যে ঝামেলা হয়েছিল। রড দিয়ে মেরে খুন করা হয়েছে।

advt 19

Related articles

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...