Friday, April 3, 2026

শিক্ষক দিবসে পার্শ্বশিক্ষক ইস্যুতে রাজ্য সরকারকে খোঁচা ধনকড়ের

Date:

Share post:

পুলিশ দিবসের পর শিক্ষক দিবসের দিনেও রাজ্য সরকারকে খোঁচা দিতে ছাড়লেন না রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। শিক্ষক দিবসের(Teachers day) বিশেষ দিনে টুইট করে পার্শ্ব শিক্ষক ও চুক্তিভিত্তিক শিক্ষকদের কথা তুলে ধরে রাজ্য সরকারকে রীতিমতো কটাক্ষ করলেন তিনি। যদিও এদিন টুইটারে প্রথম রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণকে শ্রদ্ধাজ্ঞাপন ও সমস্ত শিক্ষকদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান রাজ্যপাল(governor)।

শিক্ষক দিবস উপলক্ষে এদিন টুইটারে জগদীপ ধনকড় লেখেন, ‘শিক্ষক শিক্ষিকারা হলেন সামাজিক উন্নয়নের মেরুদন্ড’। তবে এতদূর ঠিক থাকলেও স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় রাজ্য সরকারকে খোঁচা দিয়ে তিনি লেখেন, “পার্শ্বশিক্ষক ও চুক্তিভিত্তিক শিক্ষকদের উপর অত্যাচার বন্ধ হওয়ার সময় এসেছে।” এদিকে রাজ্যপালের এহেন টুইটের পর পাল্টা তোপ দেগেছে তৃণমূল। রাজ্যপালকে বিজেপির মুখপাত্র বলে কটাক্ষ করে তৃণমূলের তরফে জানানো হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের। বাম আমলের তুলনায় তৃণমূল সরকারের শাসন শিক্ষক ও পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ আরো নানা সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। সুতরাং বিজেপির ভাষায় রাজ্যপাল কটাক্ষ করলেও বাংলার মানুষ তা মেনে নেবে না।

আরও পড়ুন:পরপর ‘না’, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী খুঁজতে গিয়ে বিপাকে বিজেপি

উল্লেখ্য, রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনকড়। কখনো প্রশাসনিক ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ তুলে উষ্মা প্রকাশ করেছেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষোভ প্রকাশের জন্য বেছে নিয়েছেন টুইটারকে। নবান্নে পত্রবোমা পাঠাতেও ছাড়েননি তিনি। তবে এদিন শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের এহেন কটাক্ষকে পুরোপুরি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে পাল্টা তোপ দাগা হয়েছে রাজ্য সরকারের তরফে।

advt 19

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...