Monday, April 6, 2026

“সিআইডিতে না গেলে বুঝব বাঘছাল পরা বিড়াল”, শুভেন্দুকে মোক্ষম খোঁচা কুণালের

Date:

Share post:

ইডির ডাকে সাড়া দিয়ে আজই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। অন্যদিকে দেহরক্ষী খুনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কাল শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিআইডি(CID)। যদিও সে হাজিরা তিনি এড়াবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলনা টেনে শুভেন্দুকে মোক্ষম খোঁচা দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। জানালেন, একজন সব চক্রান্ত জেনেও বুক চিতিয়ে বাঘের মতো দিল্লি গেল। আরেকজন কাল সিআইডিতে না গেলে বুঝব বিড়াল।

এদিন শুভেন্দুকে রীতিমত কটাক্ষ করে এক টুইটে কুণাল ঘোষ লেখেন, “ওওও শুভেন্দু, পিছুটান নেই টাইপ নাটক অন্যত্র কোরো। CBI, EDর ভয়ে TMC আর সরকারের সব ক্ষমতায় থাকার পর গ্রেপ্তারি এড়াতে যে দলবদল করে, তার আবার ডায়লগবাজি!বাঘছাল পরা বিড়াল।” পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের প্রসঙ্গ টেনে তিনি আরো লেখেন, “একজন সব চক্রান্ত জেনেও বুক চিতিয়ে দিল্লি গেল। EDতে যাবে। তাকে বাঘ বলে।” এরপরই শুভেন্দুকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে তিনি লেখেন, “কাল CID-তে না গেলে বুঝব বিড়াল।”

আরও পড়ুন:ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়, ৩ কেন্দ্রের প্রার্থী ঘোষণা তৃণমূলের

উল্লেখ্য, প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু মামলায় সোমবার ভবানী ভবনে শুভেন্দু, তাঁর গাড়ির চালক এবং এক ঘনিষ্ঠকে তলব করেছে সিআইডি। তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ সদস্যের একটি দল গঠন করেছে রাজ্যের তদন্তকারী সংস্থা। যদিও শুভেন্দু সেই ডাকে সাড়া দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে রবিবার এক জনসভায় উপস্থিত হয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, “আমাকে প্রতি দিন ভয় দেখায়। কিন্তু আমার কিছু করতে পারবে না। কারণ আমার কোনও পিছু টান নেই। আমি অকৃতদার। শুধু বাবা, মা যাতে সুস্থ থাকে সেটা আমাকে দেখতে হয়। তাই আমার ভয়ের কোনও কারণ নেই।” শুভেন্দুর সেই মন্তব্যের পর এবার তাকে রীতিমত কটাক্ষ করলেন কুণাল।

advt 19

 

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...