Saturday, April 4, 2026

টেস্টে বিদেশের মাটিতে প্রথম শতরান করে কী বললেন রোহিত?

Date:

Share post:

ভারত-ইংল‍্যান্ড( India-England) চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে দুরন্ত ব‍্যাটিং করেন রোহিত শর্মা( Rohit sharma)। গতকালই বিদেশের মাটিতে টেস্টের প্রথম শতরান করেন হিটম‍্যান।তাঁর ব‍্যাটিং-এ ভর করে ম‍্যাচে ক‍্যামব‍্যাক করে বিরাট কোহলির দল। যদিও ম‍্যাচ শেষে শতরানের তুলনায় ক্রিজে বেশিক্ষণ সময় কাটানোকেই গুরুত্ব দিচ্ছেন রোহিত। বললেন,সব চেয়ে শান্তির এটাই যে আমি বেশি  বল খেলেছি।

হিটম‍্যান বলেন,” সব চেয়ে শান্তির এটাই যে আমি ২৫০টির বেশি বল খেলেছি। এই সিরিজের সব ক’টি টেস্টে আমি প্রতিটি ইনিংসেই ১০০-র কাছাকাছি বল খেলেছি। এটাই আমার লক্ষ্য ছিল। বোলাররা কী করছে সেটা দেখা এবং সেই অনুযায়ী ইনিংস সাজানো লক্ষ্য ছিল আমার। এই চার ম্যাচে ক্রিজে বেশিক্ষণ থাকতে পারাটাই আমার কাছে সব চেয়ে বড় সাফল্য।”

এরপাশাপাশি বিদেশের মাটিতে প্রথম শতরান নিয়ে রোহিত বলেন,” অবশ্যই বড় সাফল‍্য। ব্যাটিং অর্ডারে যখন আমাকে ওপেনিংয়ে আনা হল, তখন মাথায় একটা জিনিসই ঘুরছিল যে, এটাই আমার শেষ সুযোগ। বুঝতে পারছিলাম দল কী ভাবছে। খেলতে গেলে এই ঝুঁকিগুলি নিতেই হবে। সাফল্য না পেলে যে কোনও কিছু ঘটতে পারত।”

আরও পড়ুন:সোনার পদক জয়ী কৃষ্ণ নগরকে শুভেচ্ছা কোবিন্দ, মোদির

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...