Saturday, March 14, 2026

‘বাঘ ও বাঘছাল পরা বিড়ালের তফাৎ ফের প্রমাণিত’, হাজিরা এড়াতেই শুভেন্দুকে কটাক্ষ কুণালের

Date:

Share post:

ইডির ডাকে সাড়া দিয়ে সোমবার দিল্লিতে ইডি(ED) অফিসে মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। অন্যদিকে নিরাপত্তারক্ষী মৃত্যু মামলায় সিআইডির তরফে শুভেন্দু অধিকারীকে(suvendu Adhikari) তলব করা হলেও সে হাজিরা এড়িয়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি যে হাজিরা এড়াবেন এ সন্দেহ ছিলই। রবিবার সে প্রসঙ্গে শুভেন্দুকে কটাক্ষ করে টুইটও করেন কুণাল ঘোষ(Kunal Ghosh)। সোমবার ভবানী ভবনে তার অনুপস্থিতির পর এবার সরাসরি শুভেন্দুকে ‘বাঘছাল পরা বিড়াল’ বলে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সাধারন সম্পাদক।

আজ দিল্লিতে ইডির দফতরে মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার কাণ্ডে আগেও অভিষেকের স্ত্রী রুজিরা ও তাঁকে তলব করা হয়েছিল ইডির সদর দফতরে। কিন্তু রুজিরা যাননি। তিনি কলকাতায় তাঁর বাড়িতে আসার জন্য ইডি কর্তাদের আবেদন জানিয়েছিলেন। ইডি-র তলবে সকালেই জামনগরে ইডির দফতরে যান অভিষেক। দফতরের বাইরে তিনি স্পষ্ট করেই বলেন তদন্তে তিনি সহযোগিতা করবেন। তিনি আরও বলেন, ‘এজেন্সি আমাকে তলব করেছে। আমি এসেছি। তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করব।’ এর আগে গতকাল দিল্লি উড়ে যাওয়ার আগে চ্যালেঞ্জ করে দিয়ে গিয়েছিলেন, ‘১০ পয়সারও আর্থিক জালিয়াতি প্রমাণ করতে পারে, তাহলে ফাঁসিকাঠে ঝুলতে রাজি আমি।’

অন্যদিকে অভিষেক দিল্লিতে ইডি-র দফতরে পৌঁছে গিয়েছেন, তখন সোমবার দেহরক্ষীর মৃত্যুর মামলায় শুভেন্দুকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিআইডি। স্বভাবসিদ্ধভাবেই তলব এড়িয়ে যান তিনি। একটি মেল পাঠিয়ে শুভেন্দু জানিয়েছেন তিনি আজ ভবানী ভবনে যেতে পারবেন না। বাঁকুড়ায় এক দলীয় সভায় যোগ দিতে হবে শুভেন্দুকে। এই অবস্থায় আবার শুভেন্দুকে হাজিরার নোটিস পাঠাতে পারে সিআইডি।

আরও পড়ুন:“তৃণমূলে যোগদানে রাগ!” বিপ্লবের গ্রেফতারের হুমকিতে পাল্টা তোপ কুণালের

এই অবস্থায় নিজের টুইটার হ্যান্ডেলে মুখ খুললেন কুণাল ঘোষ। শুভেন্দুকে উদ্দেশ্য করে কটাক্ষের সুরে তিনি বলেন, “একজন চক্রান্ত জেনেও মাথা উঁচু করে তদন্তের মুখোমুখি হবে। অন্যজন কখনও তদন্ত থেকে বাঁচতে দল বদলায়, আজ আবার তদন্ত এড়াতে গর্তে ঢুকে যাচ্ছে। বাঘ আর বাঘছাল পরা বিড়ালের তফাৎ আবার প্রমাণিত।”

advt 19

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...