Wednesday, April 8, 2026

শুভেন্দু সিআইডির হাজিরা এড়ালেন, অভিষেক ইডি দফতরে পৌঁছলেন সময়ের আগে

Date:

Share post:

শুভেন্দু অধিকারী যখন তদন্ত এড়াতে সিআইডিকে চিঠি দিচ্ছেন, তখন দিল্লির জামনগরের ইডির দফতরে সকাল ১১টা বাজার আগেই পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্তকারীদের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী কণ্ঠে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন, আমাকে ইডি ৬ সেপ্টেম্বর দিল্লি অফিসে উপস্থিত থাকার জন্য নোটিশ পাঠিয়েছিল। তাদের নির্দেশ মতোই আমি আজ উপস্থিত হয়েছি।

আরও পড়ুন:জল্পনাই সত্যি হলো, সিআইডি জেরা এড়ালেন শুভেন্দু

স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল, পুরো বিষয়টির মধ্যে কোনও চক্রান্ত দেখছেন কিনা! সাংসদ অভিষেক স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ইডি তদন্ত করছে। ভারতের নাগরিক হওয়ার কারণে আমাদের সকলের উচিত তাদের সঙ্গে সহযোগিতা করা। বাকি বিষয়টা সাধারণ মানুষ ঠিক করবেন।

কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে ইডি তলব করে। রুজিরা দুই শিশু সন্তান ও কোভিড পরিস্থিতির কারণে তদন্তকারীদের অনুরোধ করেন কলকাতায় তাঁকে জিজ্ঞাসাবাদ করলে সুবিধা হয়। যদিও অভিষেক স্পষ্ট জানিয়ে দেন তিনি দিল্লি যাবেন এবং তদন্তের মুখোমুখি হবেন।

advt 19

Related articles

ইমপিচমেন্ট বিজ্ঞপ্তি খারিজ গণতন্ত্রের উপরই প্রশ্ন: জ্ঞানেশ-ইস্যুতে একজোট I.N.D.I.A.

সংসদের দুই কক্ষে যে প্রক্রিয়ায় খারিজ করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে...

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...