Friday, April 3, 2026

পঞ্জশিরে মাসুদের বাড়ি দখল তালিবানের, প্রতিরোধ বাহিনীর গুলির লড়াই কী এখনও অব্যাহত?

Date:

Share post:

 

তালিবানের গুলির লড়াইয়ে কী শেষমেশ হার মানতে বাধ্য হল প্রতিরোধ বাহিনী? নাকি এখনও চলছে অস্তিত্বের লড়াই। যদিও পঞ্জশির তাদের দখলে বলে দাবি করছে তালিবান। এমনকি পঞ্জশির প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতৃত্বকারী নেতা আহমেদ মাসুদের বাড়িও দখল নিয়েছে তারা। সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে এমনই এক ছবি। জানা গেছে, এই মুহূর্তে পঞ্জশিরে একটি গোপন ডেরায় আমরুল্লা সালেহ ও মাসুদ রয়েছেন।যদিও ‘ন্যাশানাল রেজিস্ট্যান্স ফোর্স অব আফগানিস্তান’-এর দাবি ‘তালিবানে পঞ্জশির দখলের দাবি মিথ্যা।এখনও সেখানে প্রতিরোধ বাহিনী রয়েছে। আমরা লড়াই করছি। আমরা আফগানদের প্রতিশ্রুতি দিচ্ছি, যত দিন না স্বাধীনতা ও নিজেদের অধিকার ফিরে পাব তত দিন লড়াই চলবে।’

 

আরও পড়ুন:তালিবানদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারালেন মাসুদের মুখপাত্র ফাহিম দাস্তি, শোকস্তব্ধ পঞ্জশির

অন্যদিকে তালিবানের মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদ এ দিন সকালেই বলেন, “তালিবানরা পঞ্জশিরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে। আফগানিস্তানের কেবল এই অঞ্চলই দখল করে রেখেছিল প্রতিরোধ বাহিনী, এ দিন তাও ছিনিয়ে নেওয়া হয়েছে। পঞ্জশির দখলের মাধ্যমে আমরা গোটা দেশেই যুদ্ধের অবসান হল ”
তবে নর্দান অ্যালায়ান্সের দাবি যাই হোক না কেন, রবিবার যুদ্ধ শেষ করে শান্তির আলোচনায় তালিবানের সঙ্গে বসতে চেয়েছিলেন মাসুদ। যদিও সেই প্রস্তাব খারিজ করে তালিবান। সোমবার বেলা গড়াতেই পঞ্জশিরের সরকারি ভবনে তালিবানি পতাকা উড়তে দেখা যায়। আসতে থাকে বিক্ষিপ্ত হিংসার খবরও।

advt 19

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...