Saturday, April 4, 2026

ধুলো জমছে উজ্জ্বলা প্রকল্পের গ্যাসের ওভেন, হুগলিতে প্রবণতা বাড়ছে কাঠে রান্নার 

Date:

Share post:

রান্নার গ্যাসের দাম ছাড়িয়েছে 9শোর গণ্ডি। ফলে উজ্জ্বলা প্রকল্পে পাওয়া গ্যাসের ওভেন (Gas Oven) থাকলেও সিলিন্ডার (Cylinder) কেনার প্রবণতা কমেছে উপভোক্তাদের। জানাচ্ছেন হুগলির (Hoogli) গ্যাস ডিলাররা। বিশেষ করে ধাক্কা খেয়েছে উজ্জ্বলা প্রকল্পে। এই প্রকল্পে বিনামূল্যে গ্যাসে কানেকশন তো পেয়েছেন অনেকে কিন্তু এখন আর গ্যাসের সিলিন্ডারে হাত ছোঁয়াতে পারছেন না। দরিদ্রসীমায় বসবাসকারী উপভোক্তাদের উজ্জ্বলা প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি বিনামূল্যে রান্নার গ্যাস সিলেন্ডার ও রান্নার ওভেন দেওয়া হয়েছিল। কিন্তু যেভাবে গ্যাসের দাম বেড়ে চলছে, বেশিরভাগ গ্রাহক গ্যাস কেনা বন্ধ করে দিয়েছে। বিশেষ করে দিনমজুরেরা কাঠের উপর ভরসা করে রান্না চালিয়ে যাচ্ছেন। সেই জঙ্গলের কাঠ ও গাছের ডালপালার উপর ভরসা করে রান্না করছে। উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা গ্রাহকরা সমস্যায় পড়ে ভিড় জমাচ্ছে বিভিন্ন পঞ্চায়েতে। এককথায় বলা যেতে পারে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প বাস্তয়াবিত হচ্ছে না বলে জানিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান। তবে গ্যাস ডিস্ট্রিবিউটাররা জানিয়েছেন, বর্তমানে এই প্রকল্পে থাকা গ্রাহকদের 14.2 kg সিলিন্ডারের বদলে 5 kg সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেইমতো প্রচার শুরু করেছেন তাঁরা।

সিঙ্গুরের এক গ্যাস ডিস্ট্রিবিউটার জানিয়েছেন, যেভাবে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে গ্যাস নেওয়ার প্রবণতা কিছুটা কমেছে। তাই গ্রাহকদের গ্যাস নেওয়ার জন্য ডিস্ট্রিবিউটারের তরফ থেকে গ্রাহকদের গ্যাস ব্যবহার করার জন্য বিভিন্ন ভাবে আবেদন করা হচ্ছে।

advt 19

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...